সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বুড়িমারী স্থলবন্দরে যাতায়াত বন্ধ, চলছে আমদানি-রপ্তানি

বুড়িমারী স্থলবন্দরে যাতায়াত বন্ধ, চলছে আমদানি-রপ্তানি


শেখ রনদ সিমান্ত,লালমনিরহাট প্রতিনিধিঃ


ভারতে বিশ্ব মহামারি করোনাভাইরাস ব্যাপক আকার ধারন করায় বুড়িমারী স্থলবন্দর ও চ্যাংড়াবান্ধা দিয়ে সকল ধরনের পার্সপোটধারী যাত্রী চলাচল ১৪ দিনের জন্য নিষেধাজ্ঞা করেছে বাংলাদেশ। করোনা ভাইরাসের প্রকোপ ধাকায় বুড়িমারী স্থলবন্দরে স্বাস্থ্যবিধি মেনে ভারত ও ভুটান থেকে পণ্য পরিবহন চালু রয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে কোনো যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এদিকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন স্বাস্থ্য সহকারী ভারতীয় ট্রাক ড্রাইভারদের প্রাথমিকভাবে হ্যান্ড থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করেই বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছে।
জানা গেছে, ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) পরিস্থিতির ক্রমাবনতি হওয়ায় দেশটির সঙ্গে বাংলাদেশের সব সীমান্ত ১৪ দিন বন্ধের ঘোষণা দেয় সরকার। যারা আসবেন তাদেরকে ১৪ দিন বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনে থাকতে হবে। তবে পণ্য আমদানি-রপ্তানি চালু থাকবে। তবে বুড়িমারী স্থলবন্দরে স্বাস্থ্যবিধি মেনে ভারত ও ভুটান থেকে পণ্য পরিবহন চালু রয়েছে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি ও পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী যাত্রী আসা যাওয়া বন্ধ থাকলেও স্বাস্থ্যবিধি মেনে আমদানি রপ্তানি কার্যক্রম চলছে। দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে সকাল ৮ থেকে বেলা ৩টা পর্যন্ত আমদানি-রপ্তানি চলবে। তবে কোনো ভারতীয় ট্রাকচালক বাংলাদেশে রাত্রি যাপন করতে পারবে না।
ভারতে আসাম থেকে আসা ট্রাকচালক শাহ আলী জানান, আমাদের করোনা নমুনা পরীক্ষা করছে স্বাস্থ্য বিভাগ এবং সনদ প্রদান করছে। সেই সনদ দেখিয়ে ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছি।
বাংলাদেশি চালকদেরও করোনা পরীক্ষায় সনদ দেখিয়ে ট্রাক নিয়ে ভারতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই আনোয়ার হোসেন জানান, ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে উভয় দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ রয়েছে। সোমবার থেকে আগামী ১৪ দিন এ নিষেধাজ্ঞা থাকবে।
এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী যাত্রী চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে করোনা পরীক্ষা করে আমদানি রপ্তানি কার্যক্রম চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com