শাহাদাত রাসেল চৌধুরী বিশেষ প্রতিনিধিঃ
“সালেহা কবীর জীবন ফাউন্ডেশন” এর উদ্যোগে করোনাকালীন দুঃস্হ মানুষের মাঝে ধারাবাহিক ভাবে খাদ্য সহায়তার অংশ হিসাবে আজ যশোরের শার্শা উপজেলাধীন নাভারন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থি দের ৬৪ টি পরিবার সহ মোট ৭৫ টি পরিবারকে পরিবার পিছু চাল,ডেল,তেল,আলু,পেয়াজ,লবন সহ মোট ২০ কেজি করে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
নাভারণ সার্কেল এ এস পি,অধ্যক্ষ্য,বেগম ফজিলাতুন্নেছা মুজিব সরকারী মহিলা কলেজ,ভারপ্রাপ্ত কর্মকর্তা, শার্শা থানা,অধ্যক্ষ্,নাভারণ ডিগ্রী কলেজ,চেয়ারম্যান শার্শা ইউপি,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক মন্ডলী সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্হিত ছিলেন।
ফাউন্ডেশনের চেয়ারপারসন এসোসিয়েট প্রফেসর নাসিমা সুলতানা,নাম প্রকাশে অনিচ্ছুক এ আয়োজনের শ্রদ্ধাভাজন পৃষ্ঠপোষক,শার্শা ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্হা,প্রতিবন্ধী বিদ্যালয় কতৃপক্ষ সহ আয়োজকদের সকলকে সরকারঘোষিত স্বাস্হ্যবিধি মেনে এ ক্ষুদ্র আয়োজনকে সফল করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।পরম করুনাময় সালেহা কবীর জীবন ফাউন্ডেশন এবং আমাদের সকলের সহায় হোন।
Leave a Reply