শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাজশাহী বিভাগের সর্বোচ্চ করোনায় আক্রান্ত পাবনা জেলায়

রাজশাহী বিভাগের সর্বোচ্চ করোনায় আক্রান্ত পাবনা জেলায়


ইসমাইল হোসেন চাটমোহর (পাবনা) প্রতিনিধি:


পাবনা জেলায়গত কয়েকদিনের রাজশাহী বিভাগের সর্বোচ্চ শনাক্ত হয়েছে । গত এক সপ্তাহেই পাবনায় করোনা ভাইরাসের রোগী আক্রান্ত হয়েছে তিন শতাধিক। মাঝখানে দুইদিন নিম্নমুখি ছিল আক্রান্তের হার। ফের রাজশাহী বিভাগের সর্বোচ্চ শনাক্ত হয়েছে পাবনায়।
গত ২৪ ঘণ্টায় পাবনা জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৪৬ জন। যা রাজশাহী বিভাগের মধ্যে সর্বোচ্চ। গতকাল বিভাগের মধ্যে পাবনায় আক্রান্তের সংখ্যা ছিল ২০ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৭২ জনে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।
নতুন করে গত ২৪ ঘন্টায় পাবনায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্য মতে, এ পর্যন্ত করোনা ভাইরাসে পাবনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৩ জনই।
গত ২৪ ঘণ্টায় পাবনায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন আরও ৩২ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৫০ জন। এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫১ জন। বাকিরা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগীর শনাক্ত হলেও পাবনা জেলাতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৯ মে।
চাটমোহর উপজেলার নারায়ণগঞ্জ ফেরত এক শ্রমিকের শরীরের প্রথম এই ভাইরাস শনাক্ত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভাগে করোনা ভাইরাসে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে বগুড়ায় ৩ জন এবং চাপাই নবাবগঞ্জে ২ জন। ফলে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৪৭১ জন।
এ দিন নমুনা পরীক্ষায় বিভাগে নতুন ১৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ৩৩০ জন। নতুন করে সু্স্থ হয়েছেন ১৯৩ জন। মোট সুস্থ্য রোগীর সংখ্যা ২৭ হাজার ২৫৪ জন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন তিন হাজার ৫৬১ জন কোভিড-১৯ রোগী। বাকীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com