সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম

কালীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম

শেখ রনদ সিমান্ত, লালমনিরহাট :

লালমনিরহাটের কালীগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীকে কুপিয়ে জখমসহ একেই পরিবারের তিনজনকে পিটিয়ে ও জখম করার অভিযোগ উঠেছে।

সোমবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার মৌজা শাখাতী মদাতী ইউনিয়নের বাবুরডাংগায়  এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আহত কলেজ  ছাত্রী মায়া বেগম জানান, কিছুদিন ধরে তার পরিবারের সঙ্গে একই এলাকার আব্দুর সাত্তার, ও সাদিকুল ইসলামের সাথে জমা জমি নিয়ে বিভিন্ন বিষয়াদি বিরোধে চলছিলো। এর জের ধরে সোমবার দুপুরে উল্লেখিত ব্যক্তিরা আরো লোকজনসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাড়িতে হামলা করে।

এসময় আমি ও আমার মা ছোট বোন বাঁধা দিলে প্রতিপক্ষের লোকজন আমাদের কে পিটিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। মায়া বেগম আরো জানায় এসময় আমার বাবা আমাদের বাঁচাতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি ভাবে পিটিয়ে জখম করেন।

কলেজ  ছাত্রী মায়া বেগমের বাবা আব্দুল জলিল জানান, হামলাকারীরা আমার জমিতে সুপাড়ির গাছ,কলা গাছ ও বসত বাড়ীর ঘরের টিনের বেড়া ভাংচুর করিয়া ৩০ হাজার টাকার ক্ষতি করে, এবং মেয়েদেরকে শ্লীলতাহানি ঘটায়, ও আমার মেয়ের গলায় থাকা ৩৫ হাজার টাকা দামের একটি স্বর্ণালঙ্কার চেন জোর পূর্বক ছিনিয়ে নিয়ে চলে যায়।

এ ঘটনায় আহত আব্দুল জলিল বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সত্যতা যাচাই-বাছাই করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com