সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুল সিঁড়ি ভেঙ্গে জায়গা বিক্রি বন্ধ, তদন্তে নেমেছে প্রশাসন

পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুল সিঁড়ি ভেঙ্গে জায়গা বিক্রি বন্ধ, তদন্তে নেমেছে প্রশাসন

পাবনা প্রতিনিধি:


পাবনার ঐতিহ্যবাহী সেন্ট্রাল গার্লস হাই স্কুলের জায়গা বিক্রির প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা আবু ইসহাক শামীম সম্প্রতি, স্কুলভবনের প্রশস্ত সিঁড়ি ভেঙে জায়গা বিক্রির চুক্তি করেন। সোমবার দুপুরে জেলা প্রশাসক কবীর মাহমুদের নির্দেশে জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন স্কুলে উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন। এ সময় স্কুলের দোকান, সম্পদ বিক্রি ও ভাড়া সংক্রান্ত যাবতীয় আর্থিক কাগজ পত্রাদি দ্রæততম সময়ে জেলা প্রশাসকের নিকট জমাদানের নির্দেশ দেয়া হয়।
জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন জানান, ঐতিহ্যবাহী প্রায় শতবর্ষী পাবনা সেন্ট্রাল গার্লস হাইস্কুলের সভাপতি আবু ইসহাক শামীম স্বেচ্ছারিতা ও দুর্নীতির মাধ্যমে স্কুলের সম্পদ বিক্রি করছেন গণমাধ্যমের এমন সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসক মহোদয় আমাকে বিষয়টি তদন্তে নির্দেশ দেন। সরেজমিনে সোমবার দুপুরে সেন্টাল গালর্স হাইস্কুলে গিয়ে মূলফটকের পাশে নতুন সিঁড়ির নির্মাণ কাজ করতে দেখা যায়। এ সময়ে আমরা জেলা প্রশাসকের নির্দেশে তাৎক্ষণিকভাবে এ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি। স্কুল সভাপতি ঢাকায় থাকায় তাকে দ্রæততম সময়ে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বক্তব্য জানাতে যথাযথ কাগজপত্রাদি সহ জেলা প্রশাসকের সাথে দেখা করার নির্দেশ দেয়া হয়েছে।
স্কুলের প্রধান শিক্ষক তালেবুর রহমান জানান, দুপুরে শিক্ষা অফিসার মহোদয় উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিলে আমরা শ্রমিকদের বিদায় করে দিয়েছি। সভাপতি মহোদয় ফিরলে জেলা প্রশাসক স্যারের নির্দেশানুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

এ ব্যাপারে পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, ঐতিহ্যবাহী সেন্ট্রাল গালর্স স্কুলের পরিচালনা পরিষদের বিরুদ্ধে অনিয়মের বিভিন্ন অভিযোগ আমরা পেয়েছি। ইতিমধ্যে সিঁড়ি ভেঙে জায়গা বিক্রির প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। অনিয়ম দুর্নীতির সকল অভিযোগের তদন্ত করা হবে।

প্রসঙ্গত, পাবনা মধ্য শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট্রাল গালর্স হাই স্কুলের বর্তমান বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগ’র যুগ্ম সম্পাদক আবু ইছাহাক শামীম’র বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছারিতায় স্কুল ভবনের দোকান বিক্রি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠে। সম্প্রতি করোনায় বিদ্যালয়টি বন্ধ থাকার সুযোগে মূল ফটকের পাশে প্রশস্ত প্রধান সিঁড়িসহ সুবিশাল জায়গা বিক্রির জন্য খাবার বাড়ি নামের রেষ্টুরেন্টের সাথে চুক্তি করেন এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি নিয়ে তৎপর হয় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com