মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01711102727 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-মোবাইল:01711102727, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
রাজশাহীতে ট্রাক-ট্রাংক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচন দাবি, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ তারেক রহমানের সঙ্গে ভারতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর
কুবিতে ছাত্রলীগ নেতার উদ্যোগে ইফতারের আয়োজন

কুবিতে ছাত্রলীগ নেতার উদ্যোগে ইফতারের আয়োজন


কুবি প্রতিনিধি:


কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সংলগ্ন  একটি  মাদ্রাসায়  ইফতার ও দোয়ার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।
সোমবার (২৬ এপ্রিল) মাদ্রাসার  শিক্ষার্থীদের নিয়ে এই  ইফতার ও  দোয়ার আয়োজন করা হয়।
এই ইফতার ও দোয়া মাহফিলে বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে মুক্তি সহ নানান বিষয়ে দোয়া করা হয়। এ সময় দুটি মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের সাথে ইফতার আয়োজন নিয়ে সায়েম বলেন, ছাত্রলীগ একটি মানবিক সংগঠন। অতীতের ন্যায় ছাত্রলীগের নেতা, কর্মীরা সব সময় গরীব অসহায় ও এতিম শিশুদের পাশে আছে এবং সামনেও থাকবে। করোনা মহামারীর কারনে এখন দেশের অবস্থা ভালো না, তাই সবাই যদি নিজ অবস্থান থেকে গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে সমস্যা কিছুটা হলেও কমবে। 
এছাড়াও তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারিতে ছাত্রলীগ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে মানুষের মাঝে ছিল এবং থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com