সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
লোহাগড়ায় বেসসরকারি হাসপাতাল ম্যানেজারের নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ

লোহাগড়ায় বেসসরকারি হাসপাতাল ম্যানেজারের নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ


মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইলঃ


নড়াইলের লোহাগড়া শহরের বে-সরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান ডক্ট্রস স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের ম্যানেজার শেখ মাহামুদুল হাসান ওরফে মাসুদের নামে অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লোহাগড়া থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্ত মাসুদকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।

ডক্ট্রস স্পেশালাইজড হসপিটাল  লিমিটেড কর্তৃপক্ষ  ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চরমল্লিকপুর গ্রামের মধ্যপাড়ার মিকাইল হোসেনের ছেলে অভিযুক্ত শেখ মাহামুদুল হাসান ওরফে মাসুদ (৩২) বিগত ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারী লোহাগড়া শহরে অবস্থিত ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেডে যোগদান করেন। যোগদানের  পর মাসুদ চলতি বছরের ৪ এপ্রিল উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও ঔষুধ বিক্রির ছয় লক্ষ নব্বই হাজার টাকা হসপিটালে রক্ষিত আলমারি থেকে চুরি করে। এ ঘটনায় উক্ত হসপিটালের সহকারী পরিচালক ডা: শেখ সালাউদ্দিন বাদী হয়ে অভিযুক্ত মাসুদকে আসামী করে লোহাগড়া থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পরই মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এস আই মো: রাজিব হোসেন অভিযান চালিয়ে অভিযুক্ত ম্যানেজার শেখ মাহামুদুল হাসান ওরফে মাসুদকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন। এর পর গত ১৯ এপ্রিল অভিযুক্ত মাসুদকে একদিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলেও অভিযুক্ত মাসুদ চুরির ঘটনার কোন সন্তোষজনক জবাব দেননি। রিমান্ড শেষে মাসুদকে জেল হাজতে প্রেরণ করা হয়।
এদিকে, ডক্টরস স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষ  অভিযুক্ত মাসুদের নামে বাংলাদেশ ইসলামী ব্যাংক লি: লোহাগড়া বাজার শাখার ব্যবস্থাপকের স্বাক্ষর জাল জালিয়াতি করে ১৯ হাজার দুইশত টাকার স্থলে ৩৯ হাজার সাতশত টাকা আত্বসাত এবং পনের হাজার টাকার একটি ভুয়া রশিদ কর্তৃপক্ষের  নিকট জমা দিয়ে সমুদয় টাকা আত্মসাৎ  করেছে। এ ঘটনায় উক্ত প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার মো: সদরুল হাসান বাদী হয়ে অভিযুক্ত শেখ মাহামুদুল হাসান ওরফে মাসুদকে আসামী করে গত ২১ এপ্রিল লোহাগড়া থানায় আরও একটি মামলা দায়ের করেন। অভিযুক্ত ম্যানেজার মাসুদ জেল হাজতে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com