সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলে এক কলেজ ছাত্রকে হাতুড়ী পেটা করে আহত

নড়াইলে এক কলেজ ছাত্রকে হাতুড়ী পেটা করে আহত

মোঃ হাবিবুর রহমান,স্টাফ রিপোর্টার নড়াইলঃ


নড়াইলের লোহাগড়ার শালনগর ইউনিয়নে মেয়েলী ঘটনাকে কেন্দ্র করে এক কলেজ ছাত্রকে হাতুড়ী পেটা করে মারাত্বক আহত করেছে প্রতিবেশী পিতা-পুত্র। রোববার ২৬ এপ্রিল  সকালে জয়পুর লাহুড়িয়া রোডে আফিল গেট বাজারে এ ঘটনা ঘটে।আহত কলেজ ছাত্র নাহিদ মোল্যা (২১) চর-শালনগর গ্রামের বাশার মোল্যার ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার শালনগর ইউপির চর-শালনগর গ্রামে বাশার মোল্যার ছেলে ও লাহুড়িয়া আহাদ কলেজের ছাত্র নাহিদ মোল্যার সাথে একটি মেয়েকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে প্রতিবেশী চেরাগ আলী পরিবারের দ্বন্দ্ব চলে আসছিল।
 আহত নাহিদের বোন রোজিনা বেগম বলেন, আমার ভাই নাহিদ আজ সকালে মাকড়াইড় বাজার থেকে বাড়ি ফেরার পথে পুর্বপরিকল্পিত ভাবে প্রতিবেশী চেরাগআলী ও তার ছেলে ইনামুল তার গতিরোধ করে হাতুড়ী দিয়ে এলোপাতাড়ী ভাবে মারপিট করে মারাত্বক আহত করে।
 আমরা খবর পেয়ে আমার ভাই নাহিদকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছি। এর পুর্বেও আমার ভাইকে ওই একই পরিবার বিনা কারনে মারপিট করেছিল। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com