সাজ্জাদ হোসেন, টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মিজানুর রহমান বাবুল(৪২) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী
আজ সোমবার [২৬ এপ্রিল] দুপুরে টাঙ্গাইল কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের এলাকাবাসীর আয়োজনে কদিম খশিল্লা এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।
গত ১৮ এপ্রিল রোববার মসজিদ ঘর নির্মাণ শেষ হলে কোরবান আলী মসজিদের ভিতর জায়গা পাবে বলে দাবি করে কথা কাটাকাটির এপর্যায়ে মৃত ফালু শেখের ছেলে কোরবান,নুরু,মোংলা,আলম,কোরবান আলীর ছেলে ফজলুল হক লাঠিসোটা নিয়ে হামলা করে। এ সময় বাবুলের মাথায় সাবল দিয়ে আঘাত করে।
২০ এপ্রিল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ বিষয়ে কালিহাতী থানায় মিজানুর রহমান বাবুলের চাচা বাদী হয়ে ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে ।
মানববন্ধন কর্মসূচিতে বাবুল হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়। মানববন্ধনে মসজিদের সভাপতি জিয়াউর রহমান, স্থানীয় নিহত বাবুলের ছোট ভাই আনোয়ার হোসেন, দক্ষিণ পাড়া জামে মসজিদের সভাপতি হাজী সরয়ারদী, সাধারণ সম্পাদক রহিজ উদ্দিন, কবরস্থান কমিটির সভাপতি হাজী শওকত আলী,আলম, লাট প্রমুখ বক্তব্য দেন।
স্থানীয়রা জানান, মিজানুর রহমান বাবুলের দাদি কদিম খসিল্লা গ্রামে মসজিদ নির্মাণের জন্য জমি দান করেন।পাশের বাড়ির মালিক কোরবান আলীদের সাথে নিয়ে মাপ জোক করে মসজিদ নির্মান কাজ করে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলুর হক জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Leave a Reply