মোঃ সাইফ উদ্দিন রনী, কুমিল্লা ব্যুরো প্রধান:
কুমিল্লায় জেলা প্রশাসনের জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটগনের মাধ্যমে ভ্রাম্যমান টিমে অসহায়দের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেওয়া হচ্ছে। নগরীর বিভিন্ন সড়কে ঘুরে প্রকৃত অসহায় খুঁজে বের করে তাদের হাতেই প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন জেলা প্রশাসক কামরুল হাসান। রবিবার বিকেল ও ২৬ এপ্রিল সোমবার জেলা প্রশাসক কামরুল হাসান ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা নগরীর বিভিন্ন সড়ক ঘুরে করোনায় ক্ষতিগ্রস্ত ৩০০ জন বেকার ও নি:স্ব মানুষের হাতে ইফতার সামগ্রী-খাদ্য তুলে দেন। এছাড়া ১ শত মুক্তিযোদ্ধার পরিবারকেও খাদ্যসামগ্রী প্রদান করেন। কুমিল্লা নগরীর টমসমব্রিজ থেকে শুরু করে ইপিজেড রোড, হাউজিং স্টেট, মেডিকেল রোড, কাটাবিল, চকবাজার, কাশারীপট্টি, রাজগঞ্জ, মনোহরপুর, মোঘলটুলি এলাকায় জেলা প্রশাসক ঘুরে প্রকৃত নি:স্ব মানুষদের সাথে কথা বলেন এবং খাদ্য সামগ্রী তুলে দেন।
জেলা প্রশাসকের সাথে ঈদ উপহার বিতরণকালে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ শাহাদাত হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ, মারুফ হাসান, জনি রায়, অমিত দত্ত, তানজিমা আঞ্জুম সোহানিয়া, অতীশ সরকার, কানিজ ফাতিমা।
জেলা প্রশাসনের নির্বাহী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু সাঈদ জানান, আমরা কোন পরিকল্পনা করে বের হচ্ছিনা, আর এসব উপহার বিতরনে কোন স্থান নির্দারিত নেই। জেলা প্রশাসন সময় সুযোগ করে আমারে নিয়ে বের হয়ে পড়েন প্রধানমন্ত্রীর এসব খাদ্য সামগ্রী নিয়ে। নগরীর বিভিন্ন পথে ঘুরে ভাসমান অসহায়দের হাতে তুলে দেওয়া হচ্ছে এসব উপহার।
জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, যাতে প্রকৃত অসহায়দের হাতে প্রধান মন্ত্রীর এ উপহার টুকু পৌছে সেজন্য আমরা নগরীতে ঘুওে এ উপহার বিতরন করছি। করোনাকালিন ক্ষতিগ্রস্ত অসহায় ও নি:স্ব পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার দেয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply