সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেটে স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহিন হত্যা মামলায় ২ দফা রিমান্ড শেষে ধরা পড়েনি মূল আসামীরা

সিলেটে স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহিন হত্যা মামলায় ২ দফা রিমান্ড শেষে ধরা পড়েনি মূল আসামীরা

রুহিন আহমদ সিলেট প্রতিনিধিঃ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবক লীগ নেতা এহতেশামুল হক শাহিন হত্যার ঘটনায় দুই দফা রিমান্ড শেষে পুনরায় কারাগারে প্রেরণ করা হয়েছে ৬ আসামীকে। । আসামীরা হলেন, সিএনজি ড্রাইভার বাদাই মিয়া, কাইয়ূম, রেজন, আলী, সাহেদ, সাইদুর রহমান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন, রিমান্ডে হত্যাকান্ডের ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য প্রদান সহ প্রকৃত হত্যাকারীদের পরিচয় প্রকাশ করেছে আসামীরা।
গত ২২মার্চ গোলাপগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ নেতা ও স্থানীয় হেতিমগঞ্জ বাজারের ’হাসিবা ট্রেডার্স’ এর বিশিষ্ট ব্যবসায়ী এহতেশামুল হক শাহীন ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। সিলেটে নেমে সিএনজি যোগে বাড়ি পথে যাত্রা করেন তিনি। গ্রামের রাস্তায় প্রবেশের পর রাস্তায় কলাগাছ ফেলে সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ কওে তার। এসময় শাহিনের সাথে সন্ত্রাসীদের ধস্তধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়। এ ঘটনায় সাথে সাথেই আটক করা হয় ৬ আসামীকে। এরপর আসামীদের ২ দিন করে দুই দফা রিমান্ডে নেয় পুলিশ।
এ ব্যাপারে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) লুৎফুর রহমান জানান, হত্যাকন্ডের পর ৬ জনকে আটক করে দুই দফা রিমান্ড শেষে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে উদঘাটন করা হবে হত্যার রহস্য বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com