সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেটের সীমান্ত এলাকায় ডিবির অভিযানে ভারতীয় ড্রিংক আটক

সিলেটের সীমান্ত এলাকায় ডিবির অভিযানে ভারতীয় ড্রিংক আটক

রুহিন আহমদ সিলেট প্রতিনিধিঃ 

সিলেটের সীমান্তবর্তী এলাকা গোয়াইনঘাটে অভিযান চালিয়ে একটি ডিআই পিকাপ সহ ১০৩২ পিছ রেড বুল ক্যান আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় সোমবার (২৬ এপ্রিল) ভোর পাঁচ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে জৈন্তাপুর থানাধীন সিলেট-তামাবিল সড়কের চিকনাগুল এলাকা ভারতীয় চোরাচালান পন্যবাহী একটি পিকাপ কে থামানোর চেষ্টা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকাপে থাকা চোরাকারবারিরা দ্রুত পিকাপ ইউ টার্ন নিয়ে হরিপুর বাজার হয়ে বাঘের সড়কের দিকে পালানোর চেষ্টা করে। পুলিশও তাদের পিছে ধাওয়া করে।এক পর্যায়ে চোরাকারবারিরা গোয়াইনঘাট থানাধীন লামাকুটাপাড়া মাদ্রাসার সামনে ভারতীয় পন্যবাহী  গাড়ি রেখে পালিয়ে যায়।পুলিশ উপস্থিত লোকজনের সামনে পিকাপ তল্লাশী করে অবৈধ পথে আনা ১০৩২ পিছ ভারতীয় রেড বুল ক্যান সহ পিকাপ গাড়িটি উদ্ধার করে জব্দ করে। উদ্ধারকৃত রেড বুলের আনুমানিক বাজার মূল্য ২,৬০,০০০/- (দুই লক্ষ ষাট হাজার টাকা)।এছাড়া জব্দকৃত পিকাপের আনুমানিক বাজার মূল্য ১০,০০০০০/- (দশ লক্ষ টাকা)। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর এসআই সুজিত চক্রবর্তী বাদী হয়ে পলাতক আসামীদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সীমান্ত পথে চোরাচালান বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে ডিবি।  এ ঘটনায় পলাতক আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে ডিবি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com