সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঠাকুরগাঁওয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঠাকুরগাঁও শহরে ট্রাকের ধাক্কায় দবিরুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধ বাইসাইকেল আরোহী এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যার আগে শহরের সত্যপীর সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান।

নিহত দবিরুল ইসলাম (৫৫) সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর গ্রামের শমসের আলীর ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি তানভিরুল ইসলাম বলেন, দবিরুল পেশাগত কাজ শেষে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পঞ্চগড় থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর পুলিশ গিয়ে ট্রাকটি আটক করলেও চালক বা তার সহকারীকে ধরতে পারেনি।

ওসি তানভিরুল বলেন, চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com