সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেটে আলোচিত তামান্না হত্যা মামলার প্রধান আসামী ৫ দিনের রিমান্ডে

সিলেটে আলোচিত তামান্না হত্যা মামলার প্রধান আসামী ৫ দিনের রিমান্ডে

রুহিন আহমদ সিলেট প্রতিনিধিঃ

সিলেট নগরীর কাজীটুলায় চাঞ্চল্যকর গৃহবধূ সৈয়দা তামান্না বেগমকে হত্যা হামলার প্রধান আসামী ঘাতক স্বামী মো.আল মামুনকে ৫ দিনের রিমান্ড মঞ্জরি করেছেন আদালত।   

সোমবার (২৬ এপ্রিল) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই আব্দুল মান্নান গ্রেফতারকৃ আল মামুনকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিনস্ট্রেট ১ম আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করে ৭দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, প্রযুক্তির সহায়তায় পুলিশ মামুনকে গ্রেফতার করেছে। নিহত তামান্নার সাথে বিয়ের আগেও আরেকটি বিয়ে করেছিলেন মামুন। মামুনের বিরুদ্ধে আগের স্ত্রীর দায়ের করা মামলাও রয়েছে। 

এ হত্যা মামলার প্রায় ৫ মাস পর প্রযুক্তির সহযোগীতায় রবিবার  রাতে তাকে ঢাকার কদমতলী থানার মুরাদপুর মাদ্রাসা এলাকা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।গ্রেফতারকৃত আল মামুন বরিশালের বাবুগঞ্জ থানার হোগলারচর গ্রামের বাসিন্দা। 

উল্লেখ্য, গত  (২৩ নভ্ম্বের ) সিলেট নগরীর উত্তর কাজীটুলার এলাকার অন্তরঙ্গ ৪/এ বাসার দুতলার একটি কক্ষ থেকে দুপুরের দিকে দক্ষিণ সুরমা থানার ফুলদি এলাকার মেয়ে নববধূ সৈয়দা তামান্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী মামুন পালিয়ে যায়। পরে ওই রাতে নিহতের ভাই সৈয়দ আনোয়ার হোসেন রাজা বাদী হয়ে স্বামী মামুনসহ ৬জনকে আসামী কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com