ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের চল্লিশা কড়েহা গ্রামের মৃত মমরোজ আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী ফরাজ আলী (৫৫) কে নিজ বাড়ী থেকে সোমবার (২৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালত দণ্ড প্রদান করেছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ‘খ’ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অনাদায়ে আরো ৭ দিন কারাদ- প্রদান করা হয়েছে। জব্দকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
Leave a Reply