আনোয়ার সাদত জাহাঙ্গীরঃময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইচাইল ফকিরপাড়া গ্রামে বোর ধান পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে।রবিবার সন্ধ্যায় বাড়িতে ধান মাড়াই শেষে বৈদ্যুতিক ফ্যানের বাতাস দিয়ে ধান পরিস্কার করছিল স্বামী স্ত্রী। এসময় বিদ্যুতের তারে স্ত্রী নাসিমা খাতুন (৩৬) পৃষ্ট হয়। স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী নূর হোসেন (৪০) বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহত নূর হোসেন ইচাইল গ্রামের মৃত লাল মাহমুদের পুত্র।স্থানীয় সূত্রে জানা যায় বিকেলে নূর হোসেন ধান মেশিনে চাল করে বাড়িতে নিয়ে আসে।এ সময় তাঁর স্ত্রী চাল থেকে কুরু সরানোর জন্য ফ্যানের সংযোগ দেয়ার জন্য মাল্টিপ্লাগে হাত দিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়।নূর হোসেন এটা বুঝতে পেরে স্ত্রীকে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎপৃষ্ঠ হয়ে উভয়েই মারা যায়।ফুলবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোহা. আজিজুর রহমান বলেন, বিদ্যুৎ পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী-স্ত্রী দুজনে আক্রান্ত হয়।বাড়ির লোকজন দ্রুতবিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদেরকে হাসপাতালে নেয়ার পূর্বেই তারা মৃত্যু বরণ করেন।
Leave a Reply