সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রেলপথ সচিব সেলিম রেজা’র করোনা মুক্তি কামনায় বেড়ায় মসজিদে মসজিদে দোয়া মাহফিল

রেলপথ সচিব সেলিম রেজা’র করোনা মুক্তি কামনায় বেড়ায় মসজিদে মসজিদে দোয়া মাহফিল

বেড়া প্রতিনিধিঃ

বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোঃ সেলিম রেজার করোনা মুক্তি কামনায় বেড়া পৌরসভার মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রোরবার (২৫ এপ্রিল) তারাবি নামাজ পর বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ দুলাল এ দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেন বলে জানা গেছে।
তিনি পাবনা বেড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের সানিলা গ্রামের মৃত ডাঃ আব্দুস ছাত্তার এর ছেলে।

বেড়া পৌরসভার অন্তর্গত প্রতিটি মসজিদে তার করোনা মুক্তির কামনায় ও তার পরিবারের সবার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় আব্দুর রশিদ দুলাল সিএন্ডবি বাসস্ট্যান্ড মসজিদে উপস্থিতে আশেপাশের শত শত মুসল্লীগণ উপস্থিত থেকে দোয়া ও মোনাজাতে শরিক হন। এছাড়াও বেড়া পৌরসভার পায়না মধ্যপাড়া বায়তুল জান্নাত জামে মসজিদে দোয়া ও মোনাজাতে বেড়া পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান মানু ও আমিনুল ইসলাম কিরন উপস্থিত ছিলেন। পায়না মধ্যপাড়া জামে মসজিদ, ছোট পায়না বায়তুল জান্নাত জামে মসজিদ,সানিলা জামে মসজিদ, সানিলা দক্ষিণ পাড়া মসজিদ, চতুর বাজার মসজিদ, জোরদাহ মসজিদ, বাঙ্গাবাড়িয়া মসজিদ, বরশিলা জামে মসজিদ, শাহ্পাড়া নতুন মসজিদ, শাহ্পাড়া হাফিজিয়া মাদ্রাসা মসজিদ, কলেজ মসজিদ, মধ্যেপাড়া খন্দকার মসজিদ, আলহেরা মসজিদ, মাকরাজ মসজিদসহ অনেক মসজিদে একসাথে দোয়া ও মিলাদের আয়োজন করা হয় বলে জানা গেছে।
জানা যায়, গত শনিবার (২৪ এপ্রিল) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
রোববার (২৫ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন রেল সচিবের একান্ত সচিব মুহাম্মদ মাহবুবুল হক।
তিনি এখন শারীরিক ভাবে সুস্থ আছেন এবং তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
উল্লেখ্য তিনি ২০২০ সালের ৫ মে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ে সচিব হিসেবে যোগদান করেন। এই পদে যোগ দেয়ার আগে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com