মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিলেটে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতা শাহ আলম শাওনসহ মহানগরের নেতৃবৃন্দ

সিলেটে কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতা শাহ আলম শাওনসহ মহানগরের নেতৃবৃন্দ

রুহিন আহমদ সিলেট প্রতিনিধিঃ

শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়া সিলেট সদর উপজেলার বাইশটিলা এলাকার এক অসহায় কৃষকের ধান কেটে দিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

রোববার সকালে রোজা রেখে ধান কাটতে নামেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর ছাত্রলীগ নেতা শাহ আলম শাওন। এসময় তাকে সহযোগিতা করেন সিলেট মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন বলেন, মমতাময়ী নেত্রী প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন ধান কাটার নির্দেশনা দিয়েছিলেন তখনও আসলে বুঝতে পারিনি যে একজন কৃষককে কতটা কষ্ট করতে হয়। বাস্তবতা জানতে হলে এক দিন ধান কেটে দেখেন, তাহলে জীবনে আর কখনোই কোন কৃষককে ঠকানোর মানসিকতা থাকবেনা বরং সম্মান করতে বাধ্য হবেন। আসলেই কৃষকেরা আমাদের দেশের জন্য সোনার খনির সমতুল্য। প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আল নাহিয়ান খান জয় ও বিপ্লবী সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য’র আহবানে সিলেট মহানগর ছাত্রলীগের উদ্যোগে মহামারী করোনায় অসহায় কৃষকদের পাশে থেকে পাকা ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছি।

তিনি আরও বলেন,  ছাত্রলীগের নেতাকর্মীরা থাকতে কৃষকের ধান মাঠে থাকতে পারে না। যেখানেই কৃষকরা সমস্যায় পড়বেন সেখানেই আমরা কৃষকদের সহযোগিতায় মাঠে নামবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com