সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফরিদপুরের রুবেল-বরকতদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

ফরিদপুরের রুবেল-বরকতদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

নিজস্ব প্রতিনিধি :


ফরিদপুরের রুবেল-বরকতদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় করা মামলায় দুই ভাই রুবেল-বরকতসহ ৪৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) জেলার এক নম্বর আমলি আদালতে অভিযোগপত্র জামা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) শহিদুল ইসলাম।
শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল দুই ভাই। এ ছাড়া অভিযোগপত্রে সাবেক মন্ত্রী ও ফরিদপুর-৩ (সদর) আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেনের এপিএস এ এইচ এম ফোয়াদের নামও আছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, জেলা আওয়ামী লীগের ওপর আধিপত্য বিস্তার করার জন্য শহর আওয়ামী লীগ ও যুবলীগ পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ ক্ষেত্রে শহর আওয়ামী লীগের ইফতার পার্টিতে জেলা আওয়ামী লীগের সভাপতির যোগ না দেয়ার বিষয়টি অজুহাত হিসেবে দাঁড় করানো হয়েছিল মাত্র।
অভিযোগপত্রভুক্ত ৪৯ আসামির মধ্যে বরকত ও রুবেলসহ ২৫ জন গ্রেফতার আছেন। এএইচ এম ফোয়াদ, সাবেক কাউন্সিলর তৃষা সাহাসহ ২৪ জন পলাতক আছেন। গ্রেফতার হওয়া বরকত ও রুবেলসহ ২১ আসামি আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
অভিযোগপত্র দাখিলের খবরের সত্যতা নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) শহিদুল ইসলাম।
তিনি বলেন, গত শনিবার (২৪ এপ্রিল) ফরিদপুর আদালতে (এক নম্বর আমলি) অভিযোগপত্রটি জমা দেয়া হয়েছে। এরপর গ্রেফতার হওয়া আসামিদের উপস্থিতিতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হবে।
২০২০ সালের ১৬ মে রাতে শহরের গোয়ালচামট এলাকার মোল্লা বাড়িতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতি সুবল সাহার বাড়ি যমুনা ভবনে দুই দফা হামলার ঘটনা ঘটে। সুবল চন্দ্র সাহা বাদী হয়ে ঘটনার ৪৮ ঘণ্টা পর ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। এই মামলা পাল্টে দেয় ফরিদপুরে আওয়ামী রাজনৈতিক দৃশ্যপট।
মামলার সূত্র ধরে ওই বছরের ৭ জুন রাতে বিশেষ অভিযানে শহরের বদরপুর এলাকায় অবস্থিত ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বাড়ি আফসানা মঞ্জিল এবং তার আশপাশের এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে ছিলেন খন্দকার মোশাররফের আস্থাভাজন ও ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ফরিদপুরের আলোচিত দুই ভাই বরকত ও রুবেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com