মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ত্রিশাল,ফুলবাড়ীয়ায় ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-১৫

ত্রিশাল,ফুলবাড়ীয়ায় ডিবির অভিযানে মাদক ব্যবসায়ী সহ গ্রেফতার-১৫


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ১১ জুয়ারি ও মাদক ব্যবসায়ীসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জুয়ার সামগ্রী ও হেরোইন উদ্ধার করে পুলিশ। ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ থেকে মাদক ও জুয়ামুক্ত করতে পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে গতকাল শনিবার রাতে ডিবির এসআই জাকির হোসেন সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহের ফুলবাড়ীয়ার জয়পুর থেকে জুয়াখেলারত অবস্থায় ৭ জুয়ারিকে গ্রেফতার করে। তারা হলো, বেলায়েত হোসেন বিল্লাল, আকরাম হোসেন, সেকান্দার আলী, শফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, বিল্লাল হোসেন ও আনোয়ার হোসেন। তাদের বাড়ি জয়পুর গ্রামে বলে জানা গেছে। এছাড়া এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ ফুলবাড়িয়ার জয়পুর থেকে আরো, চার জুয়াড়িকে গ্রেফতাট করে। তারা হলো, সোহাগ মিয়া, বিল্লাল হোসেন লিটন, আমির হোসেন ও জামাল উদ্দিনকে গ্রেফতার করে।আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান চালিয়ে নগরীর পাটগুদাম ব্রীজ মোড় থেকে ১০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী ত্রিশালের জুলহাস মিয়াকে  গ্রেফতার করে। অপর অভিযানে এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ জেলা সদরের  চরজেলখানা কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৫, তারিখ-০৪/০৩/২০২১ ইং ধারা-৩০২/২০১/৩৪   পেনাল  কোড এর আসামী আবু সাঈদ ওরফে হাসুকে গ্রেফতার করে। সে চর জেলখামার নূর মোহাম্মদ ওরফে চাঁন মিয়ার ছেলে। অপর অভিযানে এসআই আমিনুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ঈশ্বরগঞ্জের আঠারোবাড়ী থেকে ঈশ্বরগঞ্জ থানার মামলা নং-২০, তারিখ-২১/০৪/২০২১ ইং ধারা-৪৫৭/৩৮০  পেনাল কোড এর আসামী মানিক মিয়া ও শিপন মিয়াকে গ্রেফতার করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com