সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মুক্তাগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদন্ড

মুক্তাগাছায় ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদন্ড


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

আজ মুক্তাগাছা উপজেলার দাওগাও ইউনিয়নে খালিয়া বিলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। খালিয়া বিলের পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি সরকারি ভাবে খনন করা হয়েছিল এবং খালের দুপাশে মাটি ফেলে খালটিকে শক্ত অবস্থান দেয়া হয়। কিন্তু কিছু অবৈধ দখলদার ও পেশাদার আইন অমান্যকারীরা বিপননের উদ্দেশ্য তলদেশের এ মাটি রাতের আঁধারে ভেকু দিয়ে কেটে ৫/৬ টি ট্রাকে করে তা ইটের ভাটাসহ অন্যান্য স্থানে বিক্রি করেন। বিশাল আয়তনের এ মাটি বিক্রয় করেন তারা। যার আনুমানিক মূল্য হবে ১৫-২০ লাখ টাকা। এ খালটি কাশিমপুর ইউনিয়ন পর্যন্ত বিস্তৃত। তারা খালে বাঁধ দেন।ভ্রাম্যমান আদালত পরিচালনার সময়  ১ জন আসামী উপস্থিত ছিলেন। ১ টি ভ্যাকু জব্দ করা হয়। আসামী স্বীকার করেন যে এখান থেকে তারা বিপুল পরিমান মাটি সরিয়েছেন।  ইটের ভাটায় দিয়েছেন। তিনি তার অপরাধ স্বীকার করেন। আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামীকে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইনের০৪ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫ ধারা অনুযায়ী ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জেল পরোয়ানা মূলে আসামীকে কারাগারে প্রেরণ করার আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। আদালতকে সহায়তা করেন মুক্তাগাছা থানা পুলিশ।ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com