সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাসপাতালে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন স্বেচ্ছাসেবী কর্মীরা

হাসপাতালে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন স্বেচ্ছাসেবী কর্মীরা


কাওসার হামিদ, তালতলী বরগুনা প্রতিনিধিঃ


বরগুনার তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর জনবল সংকটের কারণে নিয়মিত হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন না করায় ময়লা আবর্জনা বিরাজ করছিল। হাসপাতালটির ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা করতে ও হাসপাতালে আসা রোগীদের স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরতে উদ্বুদ্ধ করেন স্বেচ্ছাসেবী একটি সংগঠন।
শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০ টায় জিয়া উদ্দিন মান্নার নেতৃত্বে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট তালতলী উপজেলা শাখার উদ্যোগে তালতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গত কয়েকদিন ধরেই মহামারী করোনা ভাইরাস এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া রোগের প্রকোপ যার কারণে ডাক্তাররা হাসপাতালে আসা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। জনবল সংকটের কারণে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয় না। হাসপাতালে রোগীদের সাথে সুস্থ মানুষ এসব ময়লা-আবর্জনা দেখে অস্বস্তিবোধ করেন এবং অসুস্থ হয়ে পড়েন এসব সমস্যা সমাধানের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন যুব রেড ক্রিসেন্ট এর উদ্যোগে তালতলী হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।স্বেচ্ছাসেবী কর্মীরা হাসপাতালে প্রতিটা রুমের ফ্লোরে জীবাণুনাশক স্প্রে ও স্যাভলন দিয়ে দিয়ে পরিষ্কার করেন এছাড়াও হাসপাতালে আসা রোগীদের স্বজনদের স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরতে উদ্বুদ্ধ করেন তারা।
সংগঠনটির তালতলী শাখার দলনেতা জিয়াউদ্দিন মান্না বলেন, এর আগেও কয়েকবার যুব রেড ক্রিসেন্ট এর উদ্যোগে হাসপাতালটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।হাসপাতালে ভিতরে ও চারপাশে যেখানে যেখানে ময়লা আবর্জনা আছে সেখানেই অভিযান পরিচালনা করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তালতলী হাসপাতালে ডাক্তার দিলীপ কুমার রায় তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠনের এমন ভালো কাজের সব সময় সাথে ছিলাম আমরা হাসপাতালটি খুব সুন্দর করে পরিষ্কার পরিছন্নতা করছেন তারা।
এসময় সসংগঠনটির প্রায় ২০ জন স্বেচ্ছাসেবী কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com