বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে জুয়া খেলার সময় ৪ জুয়ারি আটক, থানায় মামলা

বোয়ালমারীতে জুয়া খেলার সময় ৪ জুয়ারি আটক, থানায় মামলা


আব্দুল্লাহ আল মামুন রনি, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ


ফরিদপুরের বোয়ালমারীতে জুয়া খেলার সময় ৪ জুয়ারিকে আটক করেছে বোয়ালমারী থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৮ জুয়ারি পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার (২৫ এপ্রিল) বোয়ালমারী থানায় মামলা হয়েছে এবং আসামীদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২৪ এপ্রিল দিন গত রাত সাড়ে বারোটায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন ও কাজী রিপন হোসেনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামে সত্য সাহার কলাবাগানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ জুয়ারি পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ঘোষপুর ইউনিয়নের শেলাহাটি গ্রামের সাহেব আলী (৩৫), মাহবুব মোল্যা (৩৫), সাতৈর ইউনিয়নের সাতৈর থেকে জাফর শেখ (৪৬) ও মাসুদ শেখ (২৬)কে আটক করে। পুলিশ জুয়া খেলায় ব্যবহৃত তিন প্যাকেট তাস ও ৩৭৯০ টাকা জব্দ করে। এ ঘটনায় বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক ছরোয়ার হোসেন বাদি হয়ে ১২জনকে আসামী করে রবিবার (২৫ এপ্রিল) দুপুরে বোয়ালমারী থানায় মামলা করেছেন। আটক ৪ আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 
এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, বাকি আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আটক ৪ জনকে রবিবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com