সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা

মামুনুলের শ্বশুর

ডেস্ক নিউজ:

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। 

শনিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় নেয়া হয়। জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমান একজন বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক সেনা সদস্য। তিনি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি। 

ঝর্ণার মা শিরিনা বেগম বলেন, রাতে ওসি সাহেব ও পুলিশের লোকজন এসে উনাকে নিয়ে গেছেন। তবে কোন কারণ জানাননি। থানায় নেয়ার বিষয়ে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খান বলেন, ‘গতরাত সাড়ে ৯টার দিকে থানার ওসি সাহেব আমাকে ফোনে জানান, আমি আপনাদের ওদিকে আসতেছি আমার সঙ্গে ওলিয়ার রহমানের বাড়িতে যেতে হবে। কিন্তু পরে তিনি আর আমাকে নেননি। গ্রেফতার করা হয়েছে কিনা জানি না, তবে থানায় নেয়া হয়েছে শুনেছি এর থেকে বেশি আর কিছু জানি না।’ আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, এমনিতেই তাকে আনা হয়েছে। গ্রেফতার-জিজ্ঞাসাবাদ কিছুই না। ঢাকা থেকে টিম আসবে কথাবার্তার জন্য তাকে আনা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com