আব্দুল আলীম খান পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা কৃষক লীগের উদ্যোগে ২৪ এপ্রিল বিকাল ৪ ঘটিকায় সদর উপজেলার চৌরাস্তা ব্রিজ সংলগ্নে কৃষক,পথিক,চালক ভাইদের ইফতার বিতরন করেন জেলা কৃষক লীগের সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন, কৃষক লীগের সহ-সভাপতি,জেলা ছাত্রী লীগের সাবেক সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান,এবং সাবেক ছাত্রলীগ নেতা ইমরান আহম্মেদ মামুনসহ জেলা আ’লীগ,ও ছাত্রলীগের সর্বস্থরের নেতা কর্মীরা। তাছাড়া ইফতার বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান। ইফতার বিতরন পূর্বে জেলা আ’লীগের সভাপতি কাজী আলমগীর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, তিনি বলেন কৃষক লীগের উদ্যোগকে স্বাগত জানাই পাশাপাশি পটুয়াখালী জেলার রাজাকার পরিবারসহ জামাত শিবিরের ব্যপারে সবাইকে সোচ্চার হতে বলে। ইতিমধ্যে রাজাকার পরিবার ও জামাত,শিবিরের লিস্ট তৈরী করতে মাঠে নেমেছে প্রশাসন। তিনি পটুয়াখালী আ’লীগের সর্বস্থরের নেতা কর্মীদের দেশ বিরোধী যুদ্ধঅপরাধী রাজাকার ও তাদের পরিবারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহব্বান জানান।
Leave a Reply