শনিবার, ২০ Jun ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গৌরীপুরে অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষতি

গৌরীপুরে অগ্নিকাণ্ডে ১৫ লাখ টাকার ক্ষতি

ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বৃ-বড়ভাগ গ্রামে অগ্নিকাণ্ডে ৭টি ঘরে পুড়ে ছাই। শনিবার (২৪ এপ্রিল) ইফতারের পর সন্ধ্যা ৭টায় এ  অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।স্থানীয় বাসিন্দারা জানান, অগ্নিকাণ্ডটি এনায়েত হোসেন আকন্দের  গোয়ালঘরের আগুন থেকে লেগে বিদ্যুৎ এর তারের সাহায্যে দ্রুত ছড়িয়ে পরে। এতে ২টি বসতঘর, ২টি গোয়ালঘর, ৩টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে যায়  ও একটি বসতঘরের আংশিক পুড়ে যায়। ২টি পরিবারে গচ্ছিত নগদ ৭০ হাজার টাকা পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষতিঅগ্রস্থ হয়েছে মৃত রইছ উদ্দীন আকন্দের ছেলে এনায়েত হোসেন আকন্দ, বিল্লাল ফকির, একদল হোসেন আকন্দ ও মৃত সৈয়দ  আঃ বারীর ছেলে সৈয়দ  মুজিবুর রহমান।       অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ  এনায়েত হোসেন আকন্দ এ প্রতিবেদককে বলেন, আমাদের ঘরে কোনকিছু নেই। আমার বড় ছেলে শাহাদাত আকন্দের  এসএসসি ও  ডিপ্লোমার সার্টিফিকেট, ছোট ছেলে এবাদত আকন্দের এসএসসির সার্টিফিকেটসহ জমির দলিলসহ ট্রাংকে রাখা গরু বিক্রির নগদ ৫০ হাজার টাকাও পুড়ে যায়। আগুনে পুড়ে সবকিছু হারিয়ে নিঃস হয়ে গেছি।তিনি আরো বলেন, সবকিছু মিলিয়ে আমাদের প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।                    অগ্নিকাণ্ডের পরে রাত ১১টায় স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার,  ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীন হাঁড়িপাতিল, কাপড় সহায়তা দেন।    ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ বলেন, তাৎক্ষণিক প্রয়োজনীয় নিত্যপণ্য, কাপড় প্রদান করেছি। নতুন করে ঘর নির্মাণের জন্য কিছু টিনের ব্যবস্থা করেছি। আগামীকাল তাদের হাতে তুলে দেয়া হবে।গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে কিছু সহযোগিতা করেছি। চূড়ান্তভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি অনুদান দেয়ার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com