সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভালুকায় হত্যা মামলার মুল আসামী গ্রেপ্তার।

ভালুকায় হত্যা মামলার মুল আসামী গ্রেপ্তার।


মো.ইজাজ সরকার,ভালুকা(ময়মনসিংহ)প্রতিনিধিঃ 

ময়মনসিংহের ভালুকা উপজেলায় আসাদুল ইসলাম হত্যার মূল আসামি মেহেদী হাসান আরাফাত ওরফে কালা মানিককে (২১) সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) রাতে ভালুকা মডেল থানার এসআই ইকবাল হোসেন (পিপিএম) সিলেট কতোয়ালী থানাধীন লালবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার মেহদী হাসান উপজেলার ধীতপুর গ্রামের আব্দুল মতিন আকন্দের ছেলে।

জানা যায়, গত সোমবার উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে হত্যাকাণ্ডটি ঘটিয়ে মেহদী আরাফাত ওরফে কালা মানিক গা-ঢাকা দেয়। ঘটনার পর থেকে দেশের বিভিন্ন এলাকায় অবস্থান করছিল। সবশেষ সিলেটের কতোয়ালী থানা লাল বাজার এলাকায় তার অবস্থান শনাক্ত করে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল। শুক্রবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহদী পুলিশের কাছে খুনের কথা স্বীকার করে।

ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ঘটনার পর থেকে মেহদী হাসানকে আমরা নজরদারিতে রেখেছি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করছিল। সবশেষ অবস্থান শনাক্ত করে এ হত্যাকাণ্ডের মূল আসামি মেহদীকে সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল বিকালে আসাদুল ইসলামকে মেহদী হাসান ফোন করে ডেকে নিয়ে উপজেলা ধীতপুর এলাকায় সুতিয়া নদীর পাড়ে নিয়ে যায়। সেখানে মেহদী ও তার সহপাঠিরা আসাদুলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আসাদুলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার দিন রাতেই সাব্বির (১৬) ও রবিন (১৭) নামে দুজনকে পুলিশ গ্রেপ্তার করে এবং খুনে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই নাজমুল হক বাদী হয়ে ভালুকা থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা (নং-৩৪, তারিখ- ২০/০৪/২০২১ ইং ধারা-৩০২/৩৪) দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com