সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহে রুবেল হত্যার রহস্য উদঘাটনে ডিবি পুলিশের হাতে গ্রেফতার-২

ময়মনসিংহে রুবেল হত্যার রহস্য উদঘাটনে ডিবি পুলিশের হাতে গ্রেফতার-২


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ   

 
ময়মনসিংহ সদরের জেলখানা সংলগ্ন চরের বেড়ীবাধ এলাকায় মুক্তাগাছা উপজেলার কাঠবওলা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে দিদারুল ইসলাম রুবেল (৩০) হত্যার  রহস্য উদঘাটিত হয়েছে।এ হত্যায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে ভালুকার ড্রাইভারপাড়া এলাকা ও সদরের চরভবানীপুর কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে শরাফ উদ্দিনের ছেলে মোঃ সুমন মিয়া (২৫) ও আঃ রশিদের ছেলে মোঃ খোকন ওরফে খোকা (২৫) কে গ্রেফতার করা হয়। তারা সদর উপজেলারচরভবানীপুর কোনাপাড়া এলাকার বাসিন্দা।শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আরিফুল ইসলামের ১ নম্বর আমলী বিচারীক আদালতে তোলা হলে গ্রেফতারকৃতরা হত্যার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গত (৩ মার্চ) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সদরের চর জেলখানা বেড়ীবাধএলাকায় দিদারুল ইসলাম রুবেলের রক্তাক্ত লাশ উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরদিন ৪ এপ্রিল রুবেলের বাবা মোখলেছুর রহমান বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার রহস্য উদঘাটনের জন্য মামলাটি জেলা গোয়েন্দা শাখায় ন্যস্ত করা হয়। এ ঘটনায় তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যার সাথে জড়িতদের ধরতে দীর্ঘ অনুসন্ধান শুরু হয়।ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার বিশেষ অভিযান চালিয়ে ভালুকার ড্রাইভারপাড়া এলাকা থেকে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সুমন মিয়া ও সদরের চরভবানীপুর কোনাপাড়া এলাকা থেকে রাত সাড়ে দশটার দিকে খোকন ওরফে খোকাকে গ্রেপ্তার করা হয়।রুবেলের কাছে মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে ছুরিকাঘাত করে তাকে হত্যা করে লাশ বেড়ীবাধে ফেলে দেওয়া হয়েছিল। গ্রেপ্তারকৃতরা হত্যার কথা স্বীকার করে শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, আদালতের নির্দেশে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com