সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালীতে “আশকর আলী বাড়ী অঙ্গিকার একতা সংঘে”র ইফতার মাহফিল অনুষ্ঠিত।

বাঁশখালীতে “আশকর আলী বাড়ী অঙ্গিকার একতা সংঘে”র ইফতার মাহফিল অনুষ্ঠিত।

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনান সৃজনশীল সামাজিক স্বেচ্ছাসেবামুলক সংগঠন“ আশকর আলী বাড়ি একতা সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত হয়। ইফতার মাহফিলে সম্প্রতি এস এস পাওয়ার প্ল্যান্টে সংঘঠিত শ্রমিক-পুলিশ রক্তক্ষয়ী সংঘর্ষে নির্মমভাবে নিহত ৭ জন শ্রমিক ও ১৯৯৭ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত এলাকার হাজার হাজার শহিদদের রুহের মাগফেরাত কামনা করে খতমে কোরআন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।২৩ এপ্রিল’২১ ইং শুক্রবার পশ্চিম বড়ঘোনা আশকর আলী বাড়ি এবাদত খানায় বিকাল ৩ টায় অনুষ্ঠিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিন জেলার সিনিয়র সহসভাপতি বিপ্লবী ছাত্রনেতা মো: নাঈমুদ্দিন মাহাফুজ। বিশেষ অথিতি ছিলেন যথাক্রমে, এস এস পাওয়ার প্ল্যান্ট বাস্তবায়নে সহযোগি টিকাদার প্রতিষ্টানের প্রতিনিধি মোহা: শোয়াইব, মাওলানা ইছহাক, আবু আহামদ, ওসমান গনি, এমরানুল হক, মাস্টার মুবিনুল হক রানা প্রমূখ।ইফতার মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, স্থানিয় বায়তুশ শরফ জামে মসজিদের খতীব বিশিষ্ট আলেমে দ্বীন ও ওয়ায়েজীন মাওলানা আবুল কাশেম।ইফতার মাহফিলে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে এলাকার সর্বস্তরের শত শত পেশাজীবি মানুষ, যুবক, তরুন অংশগ্রহন করে পবিত্র মাহে রমজানের ফজিলত সম্পর্কে গুরুত্বপুর্ন আলোচনা শুনেন এবং বিশেষ দোয়ায় অংশ গ্রহন করেন।ইফতার মাহফিলের সুন্দর ও সুশৃংখল ব্যবস্থাপনায় গূরুত্বপূর্ন ভূমিকা পালন করেন আশকর আলী বাড়ি একতা সংঘের সভাপতি তরুন সমাজসেবক অরেফিন হাসানাত ও সাধারন সম্পাদক মো: ইনজামামুল হক জিশান। সহযোগিতায় ছিলেন, ফখর উদ্দিন, মোহা: পারভেছ, ইমরান হোসেন খোকন, মোহা: ফারুখ, আতিকুর রহমান, মো: তারেক, মঈন উদ্দিন, আতাউল করিম , মোহা: পাবেল,প্রমূখ:।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com