বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:
যশোরে আলাদা সড়ক দুর্ঘটনায় মা ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার যশোর-বেনাপোল সড়কের নাভারণ কামারবাড়ি মোড় ও মণিরামপুর উপজেলার ভরতপুর এলাকার কাছে দুর্ঘটনা দুটি ঘটে।নিহতরা হলেন ঝিকরগাছা উপজেলার শেকলঘোনা গ্রামের শফুরা বেগম (৭২) তার ছেলে শফিকুল ইসলাম (৪২) ও মণিরামপুরের বাহিরগড়িয়া গ্রামের রাশেদ আলীর স্ত্রী নিহত রহিমা খাতুন (১৮)।
নিহত শফিকুল ইসলামের ভাইপো তৌহিদুল ইসলাম জানিয়েছেন, দুপুরে শফিকুল তার শিশু কণ্যা রাইসা (৭) ও বৃদ্ধা মা শফুরা বেগমকে নিয়ে মোটরসাইকেল করে নাভারণের দিকে যাচ্ছিলো। এসময়
আনসার ক্যাম্প কামারবাড়ি মোড়ে পৌঁছালে সামনে থেকে আসা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। আঘাতে মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কের ওপর ছিটকে পড়ে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছু সময় পর মারা যান শফিকুল ও তার মা শফুরা বেগম। নিহত শফিকুলের শিশু কণ্যা রাইসার অবস্থাও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। অপরদিকে , নিহত রহিমার চাচাতো ভাই জসিম উদ্দিন জানান, স্বামী স্ত্রী মোটরসাইকেল করে যাচ্ছিলো । মোটরসাইকেলের চালক ছিলো রাশেদ আলী। আর পিছনে বসে ছিলো রহিমা খাতুন। চলন্ত মোটরসাইকেল থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় রহিমা। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির কিছু সময় পর তার মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, ভর্তির সময় রহিমার অবস্থা গুরুতর ছিলো। মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে তার মৃত্যু হতে পারে।
Leave a Reply