মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাটের শরনখোলায় ইফতারের সাথে চেতনা নাশক (ওষুধ) মিশ্রিত করে রাখায় রোজা খুলে তা খাওয়ার পর মা-ও তার স্কুল পডুয়া এক মেয়ে অচেতন হওয়ায় অভিযোগ উঠেছে। খবর পেয়ে নিকট আত্মীয়রা তাদেরকে উদ্ধার করে ২২ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুরে শরণখোলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্যে ভর্তি করেছেন।
ঘটনাটি ঘটেছে ২১ এপ্রিল (বুধবার ) সন্ধ্যায় উপজেলার রায়েন্দা ইউনিয়নের উত্তর রাজাপুর এলাকায়। হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্তৃী মোসা-রুনু বেগম(৪০) সাংবাদিকদের জানায়, তার স্বামী মো. কালাম হাওলাদার পেশায় একজন জেলে। গত কয়েকদিন পুর্বে তিনি মাছ ধরতে সুন্দরবনে গেছেন। বাড়ীতে আমি ও আমার স্কুল পডুয়া মেয়ে সুইটি (১২) থাকতাম।
বুধবার সন্ধ্যায় ইফতার তৈরী করে আমারা পাশের গোয়াল ঘরে গরু বাঁধতে যাই। এ সময় ঘরে কেউ ছিল না। কিছু সময় পর এসে ইফতার করি। তার পরে কি হয়েছে আমরা তা জানিনা।
পরের দিন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘুম থেকে উঠে দেখি ঘরের দরজা জালানা সব খোলা, আসবাপত্র এলোমেলো নগদ টাকা, স্বর্নলংকার সহ মুল্যবান জিনিস পত্র ঘরে নাই। দুর্ঘটনার খবর শুনে আমার বাবার বাড়ীর লোক জন ওই দিন ছুটে আসে। পরে আমাদের উদ্ধার করে দুপুরে হাসপাতালে ভর্তি করেন।
আমি প্রসাশনের কাছে এ ঘটনার সুষ্ঠ বিচার চাই। এ বিষয়ে শরনখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুর রহমান জানান, ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনী ব্যাবস্থা নেওয়া হবে।
Leave a Reply