আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের নান্দাইলে শুক্রবার দুপুরে পানির নতুন হাউজ বিস্ফোরনে আব্দুর রহমান (৭০) ও সাউদা আক্তার (২০) নিহত হয়েছে। এছাড়া একই পরিবারের রাব্বী (১২) ও রুহান (৮) নামে আরো দুই শিশু আহত হয়েছে। বর্তমানে দুই শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।নিহত দুইজন সম্পর্কে শশুর,পুত্রবধু। জানা যায়,প্রায় এক সপ্তাহ পূর্বে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়ন এর মধ্য ভাষাটি গ্রামের বাড়ির উঠানের পাশে নতুন মাটি ভরাট করে ইট-সিমেন্ট দিয়ে নতুন পানির হাউজ তৈরী করেছিল আব্দুর রহমান। কিন্তুু আরসিসি পিলার ব্যতীত ৬ ফুটের উক্ত পানির হাউজটির কাচাঁ অবস্থায় পানি দিয়ে পরিপূর্ণ করে ব্যবহার করছিল বাড়ির লোকজন।শুক্রবার প্রতিদিনের মতই হাউজের পানি ব্যবহার করছিল তারা। হঠাৎ হাউজে পানির অতিরিক্ত চাপে হাউজের দেওয়াল চতুরদিকে ছিটকে পড়ে। এতে পাশে থাকা আব্দুর রহমানের পুত্র বধূ,মামুনের স্ত্রী সাওদা আক্তার ঘটনাস্থলে নিহত হয়। আর বাড়ির মালিক আব্দুর রহমান ও দুই শিশু রাব্বী-রুহানকে আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে আব্দুর রহমান মারা যায়। নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Leave a Reply