সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নেত্রকোনায় প্রেমের বিরহে সদ্য বিবাহিত যুবকের ‘গোপনাঙ্গ’ কর্তন

নেত্রকোনায় প্রেমের বিরহে সদ্য বিবাহিত যুবকের ‘গোপনাঙ্গ’ কর্তন

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

নেত্রকোনার দুর্গাপুরে প্রেমের প্রস্তাবে সাড়া না দিয়ে অন্যত্র বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে এক যুবককে (২৮) অপহরণ করে তার ‘গোপনাঙ্গ’ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। তিনি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন।মঙ্গলবার ২০ এপ্রিল সন্ধ্যায় এ ঘটনা ঘটে।উক্ত ঘটনায় বুধবার ২১ এপ্রিল ওই নারী (২৫), তার বাবা ও দুই ভাইসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন যুবকের বড়ভাই।থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়,ওই যুবক মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। এই নারী তার কাছে মোবাইল মেরামত করার জন্য আসা যাওয়ার সূত্রে পরিচয়।আসা-যাওয়ার সূত্র ধরে বিভিন্ন সময় ওই নারী নানা প্রলোভন দেখিয়ে তাকে বিয়ে করার প্রস্তাব দিতেন। এতে রাজি না হলে বন্ধুদের কাছে নালিশ ও দেখে নেয়ার হুমকি দিতেন তিনি। একপর্যায়ে প্রায় এক বছর ওই নারীর মোবাইল ফোন ধরা থেকে বিরত থাকেন যুবক। দুই সপ্তাহ আগে ওই যুবক অন্য এক নারীকে বিয়ে করেন।এতে আরো ক্ষিপ্ত হয়ে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নলুয়াপাড়া চায়না মোড় ব্রিজের ওপর থেকে ওই নারী ও তার বাবা, দুই ভাই এবং অজ্ঞাত চারজন যুবককে ধরে গামছা দিয়ে চোখ-মুখ বেঁধে অটোরিকশা করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।এক সময় যুবক চোখ খুলতেই ওই নারী বলেন ওঠেন, ‘আমাকে ভালো করে দেখে নে। আমাকে বিয়ে করলে তোর এ অবস্থা হতো না। এখন আমি তোর পুরুষত্বটা নিয়ে নেব। যাতে করে আর কোনো মেয়েকে বিয়ে করতে না পারিস।’ পরে কোমর হতে ছুরি বের করে অন্যান্য অভিযুক্তদের সহায়তায় তাকে বিবস্ত্র করে ‘গোপনাঙ্গ’ কেটে দেন ওই নারী। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্তরা পালিয়ে যান। পরে জ্ঞান ফিরলে তিনি ফোনে পরিবারকে পুরো ঘটনা অবগত  করলে পরিবারের লোকজন চন্দ্রকোনার ব্রিজ সংলগ্ন বালুচর থেকে যুবককে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনুর-এ আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। আসামিদের ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।mymensing 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com