শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বেড়ায় লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপারের নেতৃত্বে মহড়া

বেড়ায় লকডাউন বাস্তবায়নে পুলিশ সুপারের নেতৃত্বে মহড়া

বেড়া (পাবনা) প্রতিনিধিঃ

সর্বাত্মক লকডাউন পরিদর্শন ও বাস্তবায়ন নিশ্চিত করতে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খানের নেতৃত্বে বেড়ায় পুলিশী মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুর ১২টায় পুলিশ সুুপার বেড়া মডেল থানা পুলিশ সদস্যদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
বেড়ার প্রাণকেন্দ্র সিএন্ডবি বাজারের গোলচত্বরের সামনে এসপি মহিবুল ইসলাম খাঁন জরুরী প্রয়োজন ছাড়া কাউকে বাড়ির বাইরে বের না হওয়ার আহবান জানিয়েছেন।
এসপি মহিবুল ইসলাম খান লকডাউনের সার্বিক অবস্থা পর্যবেক্ষনের জন্য সিএন্ডবি, ফকির প্লাজা, বেড়া বাজার, কলেজ রোড পরিদর্শন করেন।
পুলিশ সুপার সাংবাদিকদের জানান, সরকারি নির্দেশনা সবাইকে মানতে হবে। জরুরী প্রয়োজনে যারা বাড়ির বাইরে বের হবেন তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মানুষকে সচেতন করতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। সড়কের মোড়ে মোড়ে ও অলিগলিতেও পুলিশ রয়েছে। তবে মানুষ নিজেরা সচেতন না হলে পুলিশের পক্ষে সবাইকে সচেতন করা সম্ভব নয় বলেও তিনি জানান।
এসময় বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিল্লুর রহমান, বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকারসহ সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম ও বেড়া এবং সাঁথিয়া থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন ।
বেড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, গত ১৪ই এপ্রিল থেকে কঠোর লকডাউন কার্যকর করতে সরকার যে নির্দেশনা দিয়েছে, তা বাস্তবায়নে বেড়া থানা পুলিশের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এজন্য ‘মুভমেন্ট পাস’ ছাড়া কাউকে বাড়ির বাইরে আসতে দেওয়া হচ্ছে না।
তিনি আরো বলেন, থানার বিভিন্ন এলাকার হাট-বাজারের দোকান বিকেল তিনটার মধ্যে বন্ধ, অপ্রয়োজনে বাড়ী থেকে বের না হতে, মাস্ক ছাড়া বাড়ীর বাহির না হতে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের প্রেক্ষাপটে গত বুধবার থেকে কঠোর বিধিনিষেধের ঘোষণা করে সরকার। কিন্তু এই বিধিনিষেধকে বলা হচ্ছে ‘সর্বাত্মক লকডাউন’। করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধ কার্যকর করার বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com