আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
আজ ২২ এপ্রিল ২০২১প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু ভাইয়ের নির্দেশে ময়মনসিংহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামরুজ্জামান কাওসার এর নেতৃত্বে চরনীলকঙ্খীয়া ইউনিয়নের ভাটিপারা গ্রামে কৃষক মোছেদুরের একটি পাকা ধান খেতের সব ধান কেটে কৃষক এর ঘরে তুলে দিলো ময়মনসিংহের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক শেখ ইমরান জনি,সাদেকুল ইসলাম সাদেক, আমিনুল ইসলাম বাবলু,সম্মানীত সদস্য যথাক্রমে মিলন আহমেদ,যোবায়েদ ইসলাম, কাশেম মন্ডল, আমিনুল ইসলাম,জাকির হোসেন,সুব্রত মোজমদার,মোশাররফ হোসেন,উক্ত ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোকসেদুল ইসলাম,রফিকুল ইসলাম, সহ আরও নেতৃবৃন্দ। ময়মনসিংহ সদর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ কামরুজ্জামান কাওসার বলেন, এই করোনা কালীন সময় আমরা প্রায় প্রতি দিন সাধারণ মানুষের মাঝে বিভিন্ন স্হানে মাক্স বিতরণ করে আসছি, আজ থেকে এই ধান কাটা অব্যাহত থাকবে।
Leave a Reply