মোঃ কামরুজ্জামান খাঁন পিকলু (চিতলমারী, বাগেরহাট)ঃ
চিতলমারী উপজেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এবং বাগেরহাট জেলা কমিটির সহ-সভাপতি কমরেড আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
গত মঙ্গলবার দুপুরে খুলনা থেকে মোটরসাইকেল যোগে বটিয়াঘাটায় যাবার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বটিয়াঘাটা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিন বিকাল ৪ টা ৩০ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কমরেড অনোয়ার হোসেন এমিন্যান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর খুলনা টেরিটরী সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। কোম্পানির কাজে তিনি বটিয়াঘাটা যাচ্ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা যায়। নিহত আনোয়ার হোসেন চিতলমারী উপজেলার আড়য়াবুর্ণি গ্রামের মৃত নোয়াব আলী মুন্সীর ছেলে।
বুধবার সকাল ৯টায় তার নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি একপুত্র, স্ত্রীসহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।
Leave a Reply