সোমবার, ২২ Jun ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
পাবনার আমিনপুরে ৩৯০ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২

পাবনার আমিনপুরে ৩৯০ বোতল ফেন্সিডিল ও প্রাইভেটকারসহ গ্রেপ্তার ২

পার্থ হাসান,পাবনা:

পাবনার আমিনপুর থানায় পুলিশের অভিযানে ৩৯০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রয়ে ব্যাবহৃত প্রাইভেট কারসহ ২ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (২১শে এপ্রিল)দিবাগত রাতে গোপন সংবাদের ভিওিতে আমিনপুর থানার কাজিরহাট ফেরিঘাট এলাকার বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে ৩৯০ বোতল ফেন্সিডিল, একটা প্রিমিও ২০০৮ মডেলের প্রাইভেট কারসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারকৃত আসামীরা কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাহিরমাদী গ্রামের মোঃমহসিন মন্ডলের ছেলে মোঃওয়াসিম আকরাম(২২) ও মুন্সিগঞ্জে সদর থানা মৃত কবির মোল্লার ছেলে মোঃসবুজ মোল্লা(২৫)।গ্রেপ্তারকৃতরা কুষ্টিয়া থেকে পাবনার কাজিরহাট ফেরিঘাট হয়ে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিলো।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃরওশন আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাজিরহাট বাসষ্টান্ডে রাস্তার উপর অভিযান চালিয়ে ৩৯০ বোতল ফেন্সিডিল ও ফেন্সিডিল বিক্রির কাজে নিয়জিত একটি গাড়ি (ঢাকা মেট্রো-গ-৩৫-২১৪৩) সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।আমিনপুর থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com