মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ময়মনসিংহের নান্দাইলে ৪ টন পলিথিনসহ ব্যবসায়ীকে ৬ মাসের জেল, ৫০০০০ টাকা জরিমানা

ময়মনসিংহের নান্দাইলে ৪ টন পলিথিনসহ ব্যবসায়ীকে ৬ মাসের জেল, ৫০০০০ টাকা জরিমানা


আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদ উদ্দিন ভ্রাম্যমান আদালতে বাদল মিয়া নামে এক পলিথিন ব্যবসায়ীকে ৬ মাসের জেল ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন। বুধবার (২১ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ ময়মনসিংহের এ এসপি বেলায়েত হোসেনের একটি টিম ছদ্মবেশে নান্দাইল পৌর বাজারের ব্যবাসায়ী বাদল মিয়ার দোকান সনাক্ত করে।নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দিন ও র‌্যাবের এ এসপি বেলায়েত হোসেনকে নিয়ে অভিযুক্তের গোডাউন তল্লাশি করে ৪ টনেরও বেশী পলিথিন জব্দ করেন যার বাজার মূল্য আনুমানিক ৭ লাখ টাকা এবং উক্ত গোডাউনটি সিলগালা করে দেন। র‌্যাবের এ এসপি বেলায়েত হোসেন জানান, শুধু মাত্র পলিথিনই নয় অভিযুক্ত ব্যবসায়ীর গোডাউনে আইসক্রিম তৈরির কৃত্রিম নারিকেল ও মিষ্টিতে ব্যবহৃত হয় এমন কেমিক্যাল পাওয়া গেছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ এরশাদ উদ্দিন জানান, উক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড।পূর্বেও তাকে একই অপরাধের বিভিন্ন সাজা দেওয়া হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com