সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লে শেবা‌চিম হাসপাতা‌লের স্টাফ‌দের জন‌্য তিন‌টি বাস দি‌লেন বি‌সি‌সি মেয়র

ব‌রিশা‌লে শেবা‌চিম হাসপাতা‌লের স্টাফ‌দের জন‌্য তিন‌টি বাস দি‌লেন বি‌সি‌সি মেয়র

এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের আনা-নেয়ার জন্য তিনটি বাসের ব্যবস্থা করে দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
বুধবার (২১ ফেব্রয়ারি) সকাল থেকে এ বাসগুলো হাসপাতালের করোনা ইউনিট ও এর বাহিরের ইউনিটগুলোর চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের করোনাকালীন এই লকডাউনের মধ্যে যাতায়াতের সুবিধার জন্য আনা-নেয়ার কাজ শুরু করেছে।
বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ডাঃ এইচ এম সাইফুল ইসলাম জানান, তিনটি বাসের মধ্যে ২ টি বাস করোনা রোগী সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর দায়িত্বরতদের আনা-নেয়ার কাজ শুরু করেছে। আর একটি বাস নন কোভিড ওয়ার্ডগুলোর দায়িত্বরত স্থ্যকর্মীদের আনা-নেয়ার কাজ শুরু করেছে।

তিনি আরো জানানা, এছাড়া হাসপাতালের ৩ টি অ্যাম্বুলেন্সের মধ্যে ১ টি কোভিড রোগীদের জন্য এবং বাকী ২ টি নন কোভিড রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছে। তবে কোভিড রোগীদের জন্য রাখা অ্যাম্বুলেন্সটি এমনভাবে জীবানুনাশক করা হয়, যে সেটিতে প্রয়োজনে নন কোভিড রোগীও বহন সম্ভব।
এদিকে শেবাচিম হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের করোনাকালীন এই লকডাউনের ভেতরে যাতায়াতের সুবিধার জন্য মেয়রের পক্ষ থেকে তিনটি বাসের ব্যবস্থা করে দেয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেছেন স্বাধীনতা নার্সেস পরিষদ (স্বানাপ) এর নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com