সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈশ্বরদীতে মাটি চুরির অভিযোগে ৩ ইট ভাটার মালিক আটক

ঈশ্বরদীতে মাটি চুরির অভিযোগে ৩ ইট ভাটার মালিক আটক

পাবনা প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে ফসলি জমি ও নদীর পাড়ের মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগে তিন ইট ভাটার মালিককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়ন ও বিলকেদার গ্রামের থেকে তাদের আটক করা হয়। বুধবার (২১ এপ্রিল) দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলো, ইটভাটার মালিক জামাল উদ্দিন জয়, জামিরুল ইসলাম ও রাজা প্রামাণিক।

রূপপুর পারমাণবিক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে একদল অসাধু লোক উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের পদ্মার তীরবর্তী নবীনগরসহ দাদাপুর ও বিলকেদার এলাকার চরাঞ্চলে কৃষি জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি চুরি করছিল। এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে ভেকুর মাধ্যমে মাটি কেটে তিনটি ইট ভাটাতে সরবরাহ করা হচ্ছিল। এসময় তিন ইটভাটার মালিক গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ৩ জনের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী মামলা হয়েছে। তাদের কারাগারে প্রেরণ করা হয়। জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com