সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অসহায়দের পাশে স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এ্যাপোলো

অসহায়দের পাশে স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এ্যাপোলো

ঠাকুরগাঁও প্রতিনিধি \

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকাডাউনের কারণে ঠাকুরগাঁওয়ে কর্মহীন হয়ে পড়া অসহায়দের পাশে এসে দাঁড়ালেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।

মঙ্গলবার(২০ এপ্রিল) বিকেলে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো নিজ উদ্যোগে রোড রেলস্টেশনে থাকা অসহায়দ দরিদ্র মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

ইফতার হাতে পেয়ে ৫৫ বছরের বৃদ্ধা আম্বিয়া খাতুন খুশি হয়ে বলেন,স্টেশনে থাকি আমি,বাসা বাড়ি নেই। প্রথম রোজা থেকে শুরু করে এখন পর্যন্ত কেউ কিছু দেয়নি। এই প্রথম একজন দিলো ইফতার। লকডাইনের জন্য সব যেন পাল্টে গেছে। আগে তো স্বামী যেমনে হোক কিছু ইনকাম করতো। এখন সেটাও হয়না। আইজকা একজন ইফতার দিলো। যাক আইজ ভালো করি ইফতার করিম।

ইফতার সামগ্রী বিতরণে জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মাসুম আহাম্মেদ,প্রচার সম্পাদক কুরবান আলী,শিল্প ও বাণিজ্য বিষয় সম্পাদক এসএম রানা সরকার,সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু ওয়াফু তপু,সাংগঠনিক সম্পাদক মিঠুন রানা,থানা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি খায়রুল আলম,পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম তালাশ,১২নং ওয়ার্ডের কমিশনার একরামুউদ্দৌলা শাহেদ,সহ জেলা কমিটির সদস্য সোয়াদ কোরাইশী,রনি,তুষার,পান্না,আশীষ কুমার পাল উপস্থিত ছিলেন।

স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,মহামারি এই করোনার প্রকোপ যেহারে বাড়ছে এতে সব থেকে বেশি অসহায় হয়ে পড়েছে নি¤œ আয়ের মানুষেরা। আমি সব সময় একটি বিষয় লক্ষ করেছি রোড রেলষ্টেশনে যে সব মানুষেরা থাকে তারা অনেক কষ্টে দিন কাটায়। আমি সব সময় চেষ্টা করে যাই এদের পাশে দাঁড়ানোর। শুধু এই মানুষদের পাশে নয় আমি সমাজের যে কোন অসহায়দের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

তিনি আরো বলেন, “সেবক হয়ে গড়বো দেশ শেখ হাসিনার নির্দেশ” মাননীয় প্রধানমন্ত্রীর এমনি নির্দেশে এবং স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সভাপতি নির্মল রন্ঞ্জন গুহ,সা:সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইয়ের কর্মে অনুপ্রানিত হয়ে আমি প্রতিটি সময় জেলার অসহায়দের সেবায় নিয়োজিত থাকি। আজ আমি এসেছি তাদের মাঝে কিছু ইফতার সামগ্রী দিতে। আমি যানি তারা হয়তো আমাদের মতো এতো ভালো ভালো জিনিস দিয়ে ইফতার কখনো করেনা। তাই আজ নিজের উদ্যোগে তাদের একটু ভালো কিছু দেবার চেষ্টায় এখানে আসা। আমি চেষ্টা করে যাবে অসহায়দের পাশে থাকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com