আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ধোবাউড়ায় ২০এপ্রিল মঙ্গলবার ধোবাউড়া উপজেলা (ভাইস) চেয়ারম্যান আবুল ফজল ও উপজেলা কৃষি অফিসার গোলাম সারোয়ার তুসার,কৃষকদের মাঝে বরাদ্দকৃত সরকারি প্রণোদনার কৃষকদের মাঝে বীজ ধানও সারএর উদ্বোধন করেন।ধোবাউড়া সদর ইউনিয়নে ১৮৫ জনের নামের তালিকা করে আউষ ধানের প্রনোদনা দিচ্ছিলেন। কিন্তুু সেগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়।প্রান্তিক কৃষকদের আউষ প্রণোদনা হিসেবে মঙ্গলবার ধোবাউড়া সদর ইউনিয়নের ১০৫ জন কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়।প্রত্যেক কৃষক ৫ কেজি করে বীজ ধান ও দুই প্রকারের ৩০ কেজি করে সার বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন দুই একজন কৃষক। বিকেল ৫টার দিকে চারটি রিকশা ভর্তি সার ও বীজ সরকারি গোডাউন থেকে উপজেলা সদর বাজারে যাওয়ার পথে স্থানীয় জনতার সন্দেহ হলে রিকশাগুলো আটক করেন। সদর বাজারে সার ও বীজবাহী রিকশাগুলো আটকের খবর পেয়ে ধোবাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ার তুষার,বলেন আমি শোনার পর নিজে ঘটনাস্থলে গিয়ে ধোবাউড়া থানার এস,আই মুর্শেদ আলমকে নিয়ে চারটি রিকশা ভর্তি ৩৬ বস্তা বীজধান ও ২৮ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে আসি।পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে জব্দকৃত সার ও বীজ যেখান থেকে বিতরন করা হয় পুনরায় কৃষি বিভাগের গোডাউনে জব্দকৃত মাল নেওয়া হয়।উদ্ধার হওয়া ৩৬ বীজ ধান ২৮ বস্তা সার কৃষকদের মাঝে বিতরণ না করে অসাধু চক্রের মাধ্যমে সেগুলো পাচার করা হচ্ছিল বলে অভিযোগ করেন স্থানীয়রা।রিকশার চালকরা কৃষি বিভাগকে জানিয়েছেন, সার ও বীজ ৭ জন মেম্বার ধোবাউড়ার গো’ হাটায় নিয়ে যেতে বলেন তাদের। গোডাউন থেকে মালামাল গুলো তারা নিয়ে গো হাটার দিকেই যাচ্ছিল। পথে তাদের আটক করে সাধারণ মানুষ।রিক্সাচালক বাসেক মিয়া জানান ইউপি সদস্য সাজেদা আক্তার বলেছেন,সেন্টুর দোকানে ১০টি বীজের বস্তা রাখার জন্য।এ ব্যাপারে কৃষি অফিসার গোলাম সারোয়ার তুষার বলেন,অগ্রাধিকার তালিকা করেছেন ইউনিয়ন পরিষদ। তালিকায় প্রকৃত কৃষকের নাম আসলে এমনটি হওয়ার কথা নয়।এ ছাড়াও গুদামে দায়িত্ব প্রাপ্ত অফিসার ৫জন গ্রুপে ২৫কেজি বীজ দেয়ার কথা থাকলেও তিনি ২০কেজি করে বিতরণ করায় ৫ কেজি করে উদ্বিত বীজ রয়েছে গুদামে।মাষ্টাররোল তালিকায় অনিয়মের আখড়া দেখা যাচ্ছে।৫ জনের ছবি লাগিয়ে একজনে ৫-৬টি করে সাক্ষর করে, কৃষকের অনুপস্থিতে ব্যাতি রেখে ও আইডি কার্ডের ফটো কপি ও কৃষি কার্ড না দেখে জন প্রতিনিধিদের সাথে আপোশ করে অবৈধ পন্থায় সার বীজ সরবারাহ করেছে।এ বিষয়ে ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিকুজ্জামান বলেন।এ বিষয়ে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply