সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈশ্বরগঞ্জে গৃহবধু ও যুবকের মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে গৃহবধু ও যুবকের মরদেহ উদ্ধার

আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গৃহবধু ও যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই দু’জনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামের সফর উদ্দিনের ছেলে সোহাগ মিয়ার সাথে প্রায় ১৬ বছর আগে বিয়ে হয় পাড়াপাচাশি গ্রামের আব্দুস সোবহানের মেয়ে বিলকিস আক্তারের (৩৫)। তাদের ঘরে ৫টি সন্তান রয়েছে। স্বামীর সাথেও তার ছিল সোহার্দ্যপূর্ণ সম্পর্ক। সোমবার রাতে সে ঘরের আড়ার সাথে ওড়ানা দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। ঘটনার সময় স্বামী স্থানীয় বাজারে অবস্থান করছিল।অপর দিকে ঈশ্বরগঞ্জ রাজিবপুর ইউনিয়নের উজান চরনওপাড়া (মানদীর চর) গ্রামের জালাল উদ্দিনের মানসিক প্রতিবন্ধী ছেলে আসাদুল ইসলাম (২৫) বাড়ির পাশে একটি গাছের ডালে মাফলার দিয়ে আত্মহত্যা করে। উভয় মরদেহ উদ্ধার করে পুলিশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পরিবারের পক্ষ থেকে পৃথক দু’টি অপমৃত্যু মামলা করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com