সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যশোরে বিদ্যালয়ের গাছ বিক্রির টাকা আত্মসাত, ডিসির কাছে অভিযোগ

যশোরে বিদ্যালয়ের গাছ বিক্রির টাকা আত্মসাত, ডিসির কাছে অভিযোগ


বিল্লাল হোসেন,যশোর প্রতিনিধি:


যশোর সদর উপজেলার বারীনগর সাতমাইলের আব্দুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের গাছ বিক্রি ও টাকা আত্মসাতের ঘটনায় জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে ললিতাদাহ গ্রামের সাদ্দাম মির্জা এই অভিযোগ করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চেয়ার‌্যমান সিরাজুল ইসলাম ও প্রধান শিক্ষক আসাদুজ্জামান লাভলুকে এই ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। তবে তাদের দাবি অভিযোগ পুরোপুরি সঠিক নয়। 
লিখিত অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজুল ইসলাম ও প্রধান শিক্ষক আসাদুজ্জামান লাভলু সিরাজ গত ১১ এপ্রিল গোপনে দুইটি লম্বু গাছ বিক্রি করে। এরআগেও তারা ১৫ টি মেহেগনি ও জামগাছ বিক্রি করে টাকা আত্মসাত করেছে। ম্যানেজিং কমিটির রেজুলেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তারা প্রভাব খাটিয়ে স্কুলের গাছ বিক্রি করে চলেছেন। অভিযোগে আরো বলা হয়েছে ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক গাছ বিক্রির টাকা স্কুল ফান্ডে জমা না দিয়ে নিজেরা আত্মসাত করেছেন। যোগাযোগ করা হলে বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলাম জানান, বিদ্যালয়ের একজন সদস্য গাছ বিক্রি করেছেন। তিনি রক্ষা পাওয়ার জন্য আমার ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন। গাছ বিক্রি ও টাকা আত্মসাতের সাথে আমি জড়িত না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান লাভলু জানান, ম্যানেজিং কমিটির লেজুলেশনের পর দুটি লম্বু গাছ বিক্রি করা হয়েছে। তবে গাছ বিক্রির বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়নি এটা সত্য। দাতা সদস্য সাজেদুল ইসলাম মিন্টু জানান, বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির রেজুলেশন ছাড়াই নিজেরা প্রভাব খাটিয়ে গাছ বিক্রি করেছেন। যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম জানান, অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com