আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
করোনা(কোভিড-১৯)পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিত করণের লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় সারাদেশ ব্যাপী ভ্রাম্যমান দুধ,ডিম ও মাংস বিক্রয়ের কার্য্যক্রম চালু রয়েছে।আজ ২০ এপ্রিল মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ত্রিশাল,ময়মনসিংহ আয়োজনে ভ্রাম্যমান দুধ,ডিম ও মাংস বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ন্যায্য মূল্যে পৌঁছে দেওয়া হচ্ছে।ত্রিশাল প্রাণিসম্পদ কার্যালয়ে কর্মরত উপ-সহকারী কর্মকর্তা রেজাউল করিম বলেন এ কার্য্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply