মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মামুনুলের ৩ বিয়ে স্বীকার, কাবিন আছে একটি: পুলিশ

মামুনুলের ৩ বিয়ে স্বীকার, কাবিন আছে একটি: পুলিশ

ডেস্ক নিউজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে দ্বিতীয় স্ত্রীসহ ঘেরাও হওয়ার পর হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের একাধিক বিয়ের খবর আলোচনায় আসে। এর কিছুদিন পর বের হয় তার তৃতীয় বিয়ের খবর। এই তিনটি বিয়ের কথা নিজেই স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের পর রোববার (১৮ এপ্রিল) রাতে তাকে জিজ্ঞাসাবাদ করেন তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশিদ। সেখানে তিনি প্রথম বিয়ের কাবিন আছে, পরের দুটি বিয়ের কোন কাবিন নেই বলে জানান। তিন স্ত্রীর মধ্যে আমেনা তৈয়বা প্রথম স্ত্রী। দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা আর জান্নাতুল ফেরদৌস লিপি তৃতীয় স্ত্রী।

তবে, তৃতীয় স্ত্রী লিপিকে নিয়ে তার ‘ভাই’ শাহজাহান ১১ এপ্রিল মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। সেখানে তিনি বলেছেন, ১০ এপ্রিল মামুনুল হক তাকে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রায় ডেকে নিয়ে তার বোন লিপিকে সে বিয়ে করার কথা জানান। এদিকে, আলোচিত এই হেফাজত নেতার পরের দুই স্ত্রী গোয়েন্দা নজরদারিতে রয়েছে, প্রয়োজনে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের একটি সূত্র। আর প্রথম স্ত্রী আমেনা তৈয়বা সন্তানদের নিয়ে বর্তমানে কোথায় আছেন তা জানতে পারেনি পুলিশ। এর আগে, সোমবার (১৯ এপ্রিল) বেলা ১১টার দিকে মামুনুল হককে আদালতে তোলা হয়। মোহাম্মদপুরে ভাঙচুরের মামলায় মামুনুল হকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, নিরাপত্তাজনিত কারণে মামুনুল হককে ডিবি কার্যালয়ে রাখা হবে বলে জানা গেছে। আর সেখানেই এসে পুলিশ জিজ্ঞাসাবাদ করবেন হেফাজতের এই নেতাকে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com