সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নড়াইলের ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

নড়াইলের ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ 


নড়াইলের লোহাগড়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে সালাউদ্দিন মিয়া (৪০) নামের এক এসআই নিহত হয়েছে। সোমবার ১৯ এপ্রিল দুপুরে উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন ওই গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে। তিনি মাগুরা জেলায় পুলিশের এসবিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ছোট ভাই জসিমউদ্দিনের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল সালাউদ্দিনের। এ নিয়ে বিভিন্ন সময়ে সালিস হয়েও দ্বন্দ্ব মেটেনি। রবিবার ছুটিতে বাড়ি এসেছিলেন সালাউদ্দিন। সোমবার একটার দিকে সালাউদ্দিনের সঙ্গে জসিমউদ্দিনের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে সালাউদ্দিনকে আঘাত করেন জসিমউদ্দিন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনার দিকে নিয়ে যায় স্বজনেরা। পথে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুপুর তিনটার দিকে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন,পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যের দ্বন্দ্বে খুন হয়েছেন সালাউদ্দিন। ছোট ভাই জসিমউদ্দিন পালতক। লাশের ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com