সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাঁথিয়ায় হাট নিলামে সিন্ডিকেটের কারসাজি,কোটি টাকা রাজস্ব ফাঁকি

সাঁথিয়ায় হাট নিলামে সিন্ডিকেটের কারসাজি,কোটি টাকা রাজস্ব ফাঁকি

বার্তা সংস্থা পিপ, পাবনা :

পাবনা জেলার অন্যতম বৃহৎ রাজস্ব আদায়ের হাট সাঁথিয়ার রসুলপুর-বনগ্রাম হাট এখন নিলাম ব্যবসায়ীদের টার্গেটে পরিনত হয়েছে।
এতে সরকারের রাজস্ব হ্রাসের আশংকা করা হচ্ছে। কোটি টাকার বাণিজ্য করার জন্য উক্ত সিন্ডিকেট কাউকে টেন্ডারে অংশ নিতে দেইনি। এর সঙ্গে ক্ষমতাসীন দলের কিছু ব্যক্তির জড়িত থাকার অভিযোগ করা হয়েছে।

গত বছর উপজেলার বনগ্রাম রসুলপুর হাট টেন্ডার নিলামে ডাক হয় ১ কোটি ১৩ লাখ টাকা। এবার সেই একই হাট নিলামে ডাক হয়েছে মাত্র ৩০ লাখ টাকা।
সরকার নির্ধারিত মূল্য যেখানে ১ কোটি ৫ লাখ সেখানে ৪ দফা টেন্ডার আহ্বান করার পর সর্বোচ্চ মূল্য উঠেছে মাত্র ৩০ লাখ টাকা।

এই মূল্য হ্রাসের কারণ হিসেবে জানা যায়, প্রথম দফায় ৪টি সিডিউল বিক্রি হয়। নিলাম বা টেন্ডার ডাক মূল্য ওঠে মাত্র ৩০ লাখ টাকা।
সরকার নিধারিত মূল্য বা গত বছরের টেন্ডার মূল্যের চেয়ে এবং সরকার নির্ধারিত মূল্য না হওয়ায় পরপর তিন দফা টেন্ডার আহ্বান করা হয়।
কিন্তু কোন এক রহস্যজনক কারণে কেউ আর টেন্ডারে অংশ গ্রহণ করেনি। যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে হাট-ঘাট-জলা’র নিলাম মূল্য কম হয় তা হলে ‘খাস কালেকসান’ করে সরকারি তহবিলে অর্থ (রাজস্ব) জমা করার বিধান রয়েছে।
রসুলপুরের ব্যবসায়ী আব্দুল আজিজ এবং রহমত আলী বললেন, অনুসন্ধান করলেই সরকার আবিস্কার করতে পারবে কে বা কারা সরকারি রাজস্ব নিয়ে তামাশা করছে।
তারা আরও বলেন, প্রভাবশালী একটি সিন্ডিকেট এই হাট নিলামের সঙ্গে জড়িত।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ বলেন, রসুলপুর-বনগ্রাম হাট সাঁথিয়া উপজেলার অন্যতম রাজস্ব আয়ের একটি উৎস।
এবার ৪ দফা টেন্ডার করার পরেও নিলামে যথাযথ মূল্য না পাওয়ায় উপজেলার উন্নয়ন কাজ বিঘ্নিত হবার আশংকা রয়েছে।
পাবনার স্থানীয় সরকার পল্লী উন্নয়নের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান বলেন, বিষয়টি আমরা পর্যবেক্ষণ করছি।
সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বলেন, একটি অসাধু চক্র হাট নিলামে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে।
তারা কম দামে হাট নিলামে নিয়ে বাণিজ্য করার মানসে কাউকে টেন্ডারে অংশ নিতে দিচ্ছে না। এতে সরকার ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
অভিযোগে প্রকাশ, টেন্ডারে অংশ গ্রহণকারীদের ভয় ভীতি প্রদর্শন করেছে একটি চক্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com