সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বোয়ালমারীতে শ্মশানের রাস্তা বেদখলের অভিযোগ

বোয়ালমারীতে শ্মশানের রাস্তা বেদখলের অভিযোগ


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারীতে শ্মশানে আসা-যাওয়ার সড়কের একাংশ দখল করে প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় জনগণ এ ব্যাপারে অভিযুক্তের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ২ নং ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের সামচুদ্দিন মোল্যার ছেলে ফারুক মোল্যা শ্মশানে যাতায়াতের সড়কটির প্রায় ৫ ফুট দখল করে নিজের সীমানার মধ্যে নিয়ে সাত ফুট উচ্চতাসম্পন্ন প্রাচীর স্থাপন করেছে। এতে সড়কটি সংকুচিত হয়েছে। এছাড়া ওই সড়কের মোড়ে সড়কের একাংশ দখল করে তার উপর ঘর নির্মাণ করায় মাঝেমধ্যে দুর্ঘটনা ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এলাকাবাসীর পক্ষে আমছানুল কবীর, আ. গফফার শেখ, আমজেদ মিয়া, মুরাদ মিয়া ও কাদের মোল্যার দেয়া লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ গত ৭ এপ্রিল বোয়ালমারী পৌর ভূমি অফিসকে এ ব্যাপারে প্রতিবেদন দিতে বলেন। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ কুমার দে ১১ এপ্রিল এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি প্রতিবেদন জমা দেন। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় ফারুক মোল্যা তার ব্যক্তিমালিকানাধীন ৮৪ নং কামারগ্রাম মৌজার বিএস ১৬৬৫ নং খতিয়ানের ৬০৫৬ নং দাগের বিএস ১ নং খাস খতিয়ানের ৬০৬৭ নং দাগের পূর্ব-পশ্চিমে সর্বসাধারণের রাস্তা হিসেবে ব্যবহার্য ৬৬০ বর্গফুট জমি প্রাচীর দ্বারা এবং ১৫০ বর্গফুট জমি চৌচালা ঘরের অংশে অন্তর্ভুক্ত। এছাড়া বিএস ৬০৫৫ নং দাগে ১২১০ বর্গফুট রাস্তার জমি প্রাচীর দ্বারা এবং ৩০ বর্গফুট জমি চৌচালা ঘরের অংশে অন্তর্ভুক্ত করে অবৈধভাবে ভোগ দখল করছে। অবৈধ দখলের কারণে স্থানীয় জনসাধারণ ও যানবানের চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে উল্লেখ করে সরকারি রাস্তার জায়গা অবৈধ দখলকারীর নিকট থেকে উদ্ধার করে জনসাধারণের ব্যবহার উপযোগী করার জন্য প্রাচীর অপসারণের প্রয়োজনীয়তার বিষয়টি উল্লেখ করা হয় প্রতিবেদনে। প্রতিবেদন প্রাপ্তির পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ তার অফিস কক্ষে অভিযুক্ত মো. ফারুক মোল্যাকে ১৩ এপ্রিল সাক্ষ্য প্রমাণসহ উপস্থিত হওয়ার জন্য নোটিশ প্রদান করেন। ওই দিন ইউএনও-র অফিস কক্ষে উপস্থিত হয়ে ফারুক মোল্যা লকডাউনের অজুহাতে সময় চেয়েছেন।এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, কাগজপত্র পর্যালোচনা করে মনে হচ্ছে ওই জায়গা সরকারি। তবে ফারুক মোল্যা দাবি করেছে ওই জমির কাগজপত্র তার চাচার কাছে আছে। চাচা যশোরে থাকে। লকডাউন থাকায় ফারুক মোল্যা সময় চেয়েছে। লকডাউন শেষে জমি মেপে এবং কাগজপত্র পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com