আব্দুল্লাহ আল মামুন রনী, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌর বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে চার ব্যবসায়ীকে চার হাজার পাঁচ শত টাকা জরিমানা করেছেন। সোমবার (১৯ এপ্রিল) দুপুর ১২ টা থেকে বেলা ১ টা পর্যন্ত আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। জরিমানা প্রাপ্তরা হলো, হার্ডওয়ার ব্যবসায়ী পরিতোষ চন্দ্র দেব ১ হাজার, কসমেটিক্সস ব্যবসায়ী আজম খান ৫শ’, স্বর্ণ ব্যাবসায়ী নিশিত কুমার পাল ২ হাজার ও লেপ তোষক ব্যবসায়ী মতিয়ার রহমানকে ১ হাজার টাকা।
আদালত সূত্রে জানা যায়, দেশব্যাপী করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সরকার কর্তৃক ঘোষিত লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে রোগ সংক্রমণ প্রতিরোধ আইন ২০১৮ এর ২৪ এর (২) ধারা মোতাবেক বোয়ালমারী বাজারের উক্ত চার ব্যাবসায়ীকে জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক বলেন, সবাইকে সরকারি বিধি-নিষেধ মেনে চলতে হবে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply